রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :-
গৌরনদীতে কার্যক্রম নি-ষিদ্ধ আওয়ামী লীগ নেতা আট-ক নবী ও রাসূল দাবী ভ-ন্ডপীর ইসহাকের ফাঁ-সির দাবীতে বিক্ষো-ভ তাড়াশের ঝুরঝুরি বাজারে আ-ধুনিক সেবার নতুন দুয়ার ‎ঘূর্ণি-ঝড় আকভানের প্রভাবে ;পাকা আমন ধান নিয়ে বিপাকে পাইকগাছার কৃষক ‎পাইকগাছা পৌরসভার ১১ কোটি ৩২ লাখ টাকার উন্নয়ন প্রকল্পে নিম্নমানের উপকরণ ব্যবহার ও নানা অ-নিয়মের অভিযোগ ‎বৃষ্টিতে কলাপাতা মাথায় পথচারী; গ্রামবাংলার চি-রায়ত দৃশ্য গোদাগাড়ীতে ২ বিদেশি পি-স্তলসহ দম্পতি আট-ক রাজশাহীতে পাঁকা আমন ধান ও শীতকালীন সবজি নিয়ে চরম বিপাকে কৃষক, পানিতে ডুবে যাচ্ছে ক্ষেতলালে ধানক্ষেত থেকে নি-খোঁজ অটোভ্যান চালকের ম-রদেহ উদ্ধার উন্নয়ন ও জনসেবার অঙ্গীকার নিয়ে ভাবখালীর গ্রাম-গঞ্জে রফিকুল আলম শামীম

গোদাগাড়ীতে ২ বিদেশি পি-স্তলসহ দম্পতি আট-ক

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ৪৩ Time View

নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহীর গোদাগাড়ীতে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলিসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। পুলিশের দাবি, অস্ত্র পাচারে জড়িত চক্রটি নিজেদের পরিচয় গোপন রাখতে ‘কাট-আউট’ পদ্ধতি অনুসরণ করছিল। উদ্ধার করা অস্ত্রগুলো খুলনায় নেওয়া হচ্ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।

শুক্রবার (২০ নভেম্বর) রাতে গোদাগাড়ী উপজেলার সাড়াইল গ্রামের মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মো. শাহীন আলী (৩৬) ও তার স্ত্রী মোছা. পিংকি খাতুন (২৮)।
শনিবার (২১ নভেম্বর) সকালে রাজশাহী জেলা পুলিশের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে মহাসড়কে অবস্থান নিয়ে চেকপোস্ট পরিচালনা করছিল ডিবির একটি দল। রাত ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা একটি ব্যাটারিচালিত থ্রি-হুইলার থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় শাহীন আলীর জিন্স প্যান্টের দুই পাশের পকেট থেকে ‘মেড ইন ইউএসএ’ লেখা ৭.৬৫ মিমি দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ১০ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানান, অস্ত্রগুলো খুলনায় নিয়ে যাওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল তাদের। তবে সেখানে কার কাছে অস্ত্রগুলো হস্তান্তর করতে হবে, সে বিষয়ে তারা কিছু জানতেন না বলে দাবি করেন।

ডিবি পুলিশের ভাষ্য, অস্ত্র পাচারের সঙ্গে জড়িত চক্রটি ‘কাট-আউট’ কৌশলে কাজ করছিল। এ পদ্ধতিতে চক্রের এক পর্যায়ের সদস্যরা অন্য পর্যায়ের সদস্যদের পরিচয় জানতে পারেন না। পরিকল্পনা অনুযায়ী, অস্ত্র নিয়ে খুলনায় পৌঁছানোর পর মুঠোফোনে নতুন নির্দেশনা দিয়ে চালানের প্রাপক নির্ধারণ করার কথা ছিল।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, এ অস্ত্র সরবরাহের ঘটনায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার কালীগঞ্জ এলাকার শাহীন আলী (৫৬) নামে আরেক ব্যক্তির সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। তিনি সীমান্তবর্তী এলাকা থেকে অস্ত্র সরবরাহ করেন বলে পুলিশের দাবি। বর্তমানে তিনি পলাতক রয়েছেন।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত শাহীন আলীর বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে। ২০১৮ সালে শিবগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি ও বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা এবং ঢাকার সূত্রাপুর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের হয়েছিল।
এ ঘটনায় উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ জব্দ তালিকাভুক্ত করা হয়েছে। গ্রেফতারকৃত দম্পতির বিরুদ্ধে গোদাগাড়ী থানায় অস্ত্র আইন ১৮৭৮-এর ১৯ এ ধারায় মামলা করা হয়েছে।

অস্ত্রের মূল সরবরাহকারী, খুলনায় সম্ভাব্য প্রাপক এবং এই চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত করতে গ্রেফতারকৃতদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ।
আন্তজাতিক চোরাকারবারীর গডফাদারগণ এ রুটটিকে নিরাপদ রুট হিবেবে ব্যবহার করছেন।

মোঃ হায়দার আলী,
নিজস্ব প্রতিবেদক,
রাজশাহী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin