শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনাম :-
নাগেশ্বরীতে জমি বি-রোধের জেরে গৃহবধূ ও দুই শিশুর ওপর হাম-লার অভি-যোগ স্বপ্ন পাবলিক স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশে অনুষ্ঠিত বিএমডিএর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আসাদুজ্জামানের ক-বর জিয়ারত পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দু-র্বৃত্তদের আ-গুনে ভ-স্মীভূত পাকা ধান, দি-শেহারা কৃষক আব্দুল জলিল এসআরবি এর যৌ-থ অ-ভিযানে উল্লাপাড়া থানার চাঞ্চল্যকর হ-ত্যা মামলার ৪ নাম্বার আ-সামি গ্রে-ফতার বাঁ-চতে চান সাংবাদিক এ রহমান মুকুল: কিডনি প্র-তিস্থাপনে প্রয়োজন ৫০ লাখ টাকা ঝালকাঠির নলছিটিতে এম খান লিমিটেড বৃত্তি পরীক্ষা শুরু পঞ্চগড় সীমান্তে অবৈ-ধ অ-নুপ্রবেশ ঠেকাতে সেক্টর কমান্ডার, আইসিপি তে বিভিন্ন সংস্থার সাথে ম-তবিনিময় ধুবিল ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক পদ-প্রার্থী মোস্তফা কামাল শাজাহানপুরে ফ্যাক্টরিতে কাজ করতে যাওয়ার পথে নারী শ্রমিক ধ-র্ষণের শিকার,ধ-র্ষক গ্রে-ফতার

সলঙ্গায় প্রীতি প্রমিলা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ৭৮ Time View

সিরাজগঞ্জ প্রতিনিধি :
নারীদের ফুটবলের প্রতি আগ্রহ সৃষ্টি এবং তরুণীদের খেলাধুলায় উৎসাহিত করতে সিরাজগঞ্জের সলঙ্গায় আরাফাত রহমান কোকো স্মৃতি প্রীতি প্রমিলা (মহিলা) ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।গতকাল শনিবার বিকেলে সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ টুর্নামেন্টে মুখোমুখি হয় শাহজাদপুর (বালশাবাড়ি) মহিলা ফুটবল একাদ্বশ বনাম জয়পুরহাট মহিলা ফুটবল একাদ্বশ।খেলা শুরুর পর থেকেই দুই দলের খেলোয়াড়রা আক্রমণ-পাল্টা আক্রমণে মাঠ মাতিয়ে তোলেন।তাদের নৈপুণ্যপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপভোগ করতে মাঠে ভীড় করেন বিপুলসংখ্যক দর্শক ও দুই দলের সমর্থকরা।এ সময় উপস্থিত অতিথিরাও নারী ফুটবলারদের প্রাণবন্ত পারফরম্যান্স উপভোগ করেন।
টুর্নামেন্টে সম্মানিত অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সাবেক উপদেষ্টা হেদায়েতুল ইসলাম আইয়ুব,সলঙ্গা থানা বিএনপির সাবেক সহ-সভাপতি শহীদুল ইসলাম মজনু,সাবেক সাধারণ সম্পাদক মারুফ হাসান খোকন,বিএনপি নেতা মোস্তফা কামাল,সলঙ্গা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান,সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু,মশিউর রহমান রাঙ্গা,রোকনুজ্জামান লেলিন, আলাউদ্দিন,জাহাঙ্গীর আলম,সলঙ্গা ইউনিয়ন যুবদলের সিনি: সহ-সভাপতি আজাহার আলী,যুবদল নেতা নজরুল ইসলাম মাস্টারসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ। ধারা বিবরণীতে ছিলেন,রাকিব হাসান।এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে নারী ফুটবলের বিকাশ,তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করা এবং স্থানীয় পর্যায়ে ক্রীড়াঙ্গনকে আরও প্রাণবন্ত করার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজক ও উপস্থিত অতিথিরা।উত্তেজনাপূর্ণ এ খেলায় ট্রাইবেকারে জয়পুরহাট দল জয়ী হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin