শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম :-
নাগেশ্বরীতে জমি বি-রোধের জেরে গৃহবধূ ও দুই শিশুর ওপর হাম-লার অভি-যোগ স্বপ্ন পাবলিক স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশে অনুষ্ঠিত বিএমডিএর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আসাদুজ্জামানের ক-বর জিয়ারত পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দু-র্বৃত্তদের আ-গুনে ভ-স্মীভূত পাকা ধান, দি-শেহারা কৃষক আব্দুল জলিল এসআরবি এর যৌ-থ অ-ভিযানে উল্লাপাড়া থানার চাঞ্চল্যকর হ-ত্যা মামলার ৪ নাম্বার আ-সামি গ্রে-ফতার বাঁ-চতে চান সাংবাদিক এ রহমান মুকুল: কিডনি প্র-তিস্থাপনে প্রয়োজন ৫০ লাখ টাকা ঝালকাঠির নলছিটিতে এম খান লিমিটেড বৃত্তি পরীক্ষা শুরু পঞ্চগড় সীমান্তে অবৈ-ধ অ-নুপ্রবেশ ঠেকাতে সেক্টর কমান্ডার, আইসিপি তে বিভিন্ন সংস্থার সাথে ম-তবিনিময় ধুবিল ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক পদ-প্রার্থী মোস্তফা কামাল শাজাহানপুরে ফ্যাক্টরিতে কাজ করতে যাওয়ার পথে নারী শ্রমিক ধ-র্ষণের শিকার,ধ-র্ষক গ্রে-ফতার

পটিয়ায় বায়তুশ শরফ শাহ জব্বারিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও দস্তারবন্দী অ-নুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ১৩৫ Time View

পটিয়া প্রতিনিধি।। পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নের আলমদার পাড়া বায়তুশ শরফ শাহ জব্বারিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ, দস্তারবন্দী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) মাদ্রাসা হলরুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মাদ্রাসার সাধারণ সম্পাদক আলহাজ্ব মাকসুদ আলমের সভাপতিত্বে এবং মাদ্রাসা সুপার হাফেজ মাওলানা আবুল হাসানাত মোহাম্মদ নুরুল মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছনহরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি দিদারুল আলম সিকদার।

অনুষ্ঠানের উদ্বোধন করেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুর আলম আলমদার। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক, দানবীর ও প্রবাসী রাজনীতিবিদ জাকারিয়া কবীর।

অনুষ্ঠানে বক্তারা দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের নৈতিক চরিত্র গঠনে অভিভাবক ও শিক্ষকদের যৌথ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। বর্তমান সমাজে নৈতিক অবক্ষয় রোধে দ্বীনি শিক্ষার কোনো বিকল্প নেই। বায়তুশ শরফ শাহ জব্বারিয়া দাখিল মাদ্রাসা দীর্ঘদিন ধরে এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে। শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে অভিভাবকদের আরও বেশি সচেতন ও যত্নশীল হতে হবে।”
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা ছগির আহমেদ, মুন্সি মিয়া, মাওলানা আবদুর রহিমসহ মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin