
ঘাটাইল প্রতিনিধি মোঃ রায়হান মিয়া
আওয়ামী লীগের নৈরাজ্য, অগ্নিসংযোগ ও নাশকতার প্রতিবাদে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদিঘীতে আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল করেছে ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
শুক্রবার (২০ নভেম্বর) সাগরদিঘী ইউনিয়ন বিএনপির উদ্যোগে ও টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক এস এম ওবায়দুল হক নাছির এর নির্দেশনায় এ আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
সাগরদিঘী ইউনিয়ন বিএনপির সভাপতি মোফাখখারুল ইসলাম মান্নার সভাপতিত্বে এবং আজিজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা বিএনপির সদস্য আব্দুস সালাম ভূঁইয়া লিটন, উপজেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক আব্দুল মালেক চৌধুরী, সাগরদিঘী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইদ্রিস আলী লিটন, ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মুশফিকুর রহিম প্রিন্সসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।
আলোচনা সভা শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি সাগরদিঘী চৌরাস্তায় গিয়ে অবস্থান নেয়। সেখানে সংক্ষিপ্ত সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।