শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম :-
নিয়-ন্ত্রণ হারিয়ে বসতঘরের ওপর উ-ল্টে পড়ল বাস, দুটি ঘর বি-ধ্বস্ত এসআরবি’র যৌথ অ-ভিযানে উল্লাপাড়ার অ-পহরণ মামলার প্রধান আ-সামি গ্রেফতার ও ভি-কটিম উদ্ধার আজ ঐতিহাসিক কা-মান্না দিবস পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন সোনালী চেলা নদীর আন্তর্জাতিক সীমানা নি-র্ধারণ, খুশি বারকি ও বালু শ্রমিকরা তারাগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আ-লোচনা সভা মুকসুদপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ -২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলো-চনা সভা দিনে কী-টনাশক রাতে মা-দক বিক্রি করে সাব্বির-ই-য়াবা ও গাঁ-জাসহ পুলিশের হাতে আট-ক চারঘাটে জাতীয় প্রাণিস-ম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য ব্যালি ও আলোচনা সভা মধুপুরে EARN প্রকল্পের অ-বহিতকরণ সভা অনুষ্ঠিত, প্রশিক্ষণ পাবেন ২২৪০জন যুবক-যুব নারী

মধুপুরে বাইতুল মোকাররম জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন আইসিটি মন্ত্রী মাহবুব আনাম স্বপন এমপি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ৭১ Time View

আঃ হামিদ, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের মধুপুরে ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন, মসজিদের আধুনিকায়ন এবং নগরীর সার্বিক নিরাপত্তা জোরদারে একাধিক উদ্যোগ গ্রহণের কথা জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী, টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন।
শুক্রবার (২০ নভেম্বর) জুমার নামাজের পর মধুপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের টেকী মণ্ডলপাড়া বাইতুল মোকাররম জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণকাজের শুভ উদ্বোধন করেন তিনি।
এর আগে মন্ত্রী মধুপুর বাসস্ট্যান্ড জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করেন। এ সময় তিনি মসজিদটির পূর্ণাঙ্গ পুনর্নির্মাণের প্রতিশ্রুতি দেন। একই সঙ্গে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন ও পরিকল্পিতভাবে মসজিদটি নির্মাণের বিষয়ে মুসল্লিদের সঙ্গে মতবিনিময়ের আগ্রহ প্রকাশ করেন।
শুধু ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নই নয়, মধুপুর শহরের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতেও উদ্যোগী হয়েছেন মন্ত্রী। এ লক্ষ্যে শহরের গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও জনসমাগমপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপনের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি। এসব ক্যামেরা স্থাপনের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণ, অপরাধীদের শনাক্তকরণ এবং জননিরাপত্তা জোরদারে কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজি প্রিন্স, সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এম রতন হায়দারসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এ ছাড়া স্থানীয় মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
ধর্মীয় প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন, মসজিদ পুনর্নির্মাণ এবং শহরের নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে মন্ত্রীর এসব উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তারা আশা করছেন, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে মধুপুরের ধর্মীয় ও নাগরিক অবকাঠামোর উন্নয়নের পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা আরও সুসংহত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin