বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :-
নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) কর্তৃক পঞ্চগড় সীমান্তে ভারতীয় গরু আ-টক নাঙ্গলকোটের ভুলুয়াপাড়ায় নাইট চাইনিজ বার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের সমাপনী ম্যাচ অনুষ্ঠিত স্বামীকে বাচাঁতে কিডনি দিলেন স্ত্রী- বিরল ভালবাসার উদাহরন BD online new shop নামে একটি প্রতা-রক চক্র দেশজুড়ে লক্ষ লক্ষ টাকা হা-তিয়ে নেয়ার অভি-যোগ ক্ষেতলালে সৌদি আরবে প্রবাসীর মৃ-ত্যু, লা-শের অপেক্ষায় স্বজনদের আ-হাজারি উল্লাপাড়া মোহনপুরে ট্রেনের যাত্রাবিরতির দাবীতে মা-নববন্ধন প্রবাসের শখ থেকে চার বাগান, মাল্টা চাষে সফল উদ্যোক্তা কেশবপুরে সাবেক ভাইস চেয়ারম্যান ও নি-ষিদ্ধ ছাত্রলীগের নেতাসহ আ-টক ৩ ক্ষেতলালে আইসিটি শিক্ষকের সনদ নিয়ে অডিট আ-পত্তি, বেতন ব-ন্ধ সিংড়ায় ‘নি-রাপদ সড়ক চাই’ এর নবগঠিত কমিটির সঙ্গে এসিল্যান্ডের শুভেচ্ছা বি-নিময়

পোরশায় বিএনপির পার্টি অফিসে দু-র্বৃত্তদের অ-গ্নিসংযোগ, নি-ন্দা ও জড়িতদের গ্রে-প্তারের দাবি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ৮৪ Time View

পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ মোঃ তোফাজ্জল হোসেন

নওগাঁর পোরশা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) একটি পার্টি অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গত রাত ১২টার দিকে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সহরন্দ গ্রামে এ ঘটনা ঘটে। অজ্ঞাত দুর্বৃত্তরা দলীয় কার্যালয়ে আগুন ধরিয়ে দেয় বলে জানা গেছে।এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সংশ্লিষ্টরা। তাঁরা বলেন, বিএনপি বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ অংশ। দেশের সাধারণ মানুষ তাঁদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর প্রতি সমর্থন ও আস্থা প্রকাশ করেন। একটি রাজনৈতিক দলের কার্যালয়ে আগুন দিয়ে কখনোই রাজনৈতিক আদর্শ, মতপ্রকাশ কিংবা মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে দমিয়ে রাখা সম্ভব নয়।তাঁরা আরও বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে। তবে তা মোকাবিলা করতে হবে গণতান্ত্রিক, শান্তিপূর্ণ ও রাজনৈতিক উপায়ে। প্রতিহিংসা, সহিংসতা কিংবা অগ্নিসংযোগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অগ্নিসংযোগের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আগামী ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।সংশ্লিষ্টরা বলেন, রাজনীতিতে প্রতিযোগিতা হওয়া উচিত যুক্তি, আদর্শ, নীতি ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে। সহিংসতা বা আগুন দিয়ে নয়। পোরশাসহ দেশের সর্বত্র শান্তিপূর্ণ ও সুস্থ রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin