শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম :-
এসআরবি’র যৌথ অ-ভিযানে উল্লাপাড়ার অ-পহরণ মামলার প্রধান আ-সামি গ্রেফতার ও ভি-কটিম উদ্ধার আজ ঐতিহাসিক কা-মান্না দিবস পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন সোনালী চেলা নদীর আন্তর্জাতিক সীমানা নি-র্ধারণ, খুশি বারকি ও বালু শ্রমিকরা তারাগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আ-লোচনা সভা মুকসুদপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ -২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলো-চনা সভা দিনে কী-টনাশক রাতে মা-দক বিক্রি করে সাব্বির-ই-য়াবা ও গাঁ-জাসহ পুলিশের হাতে আট-ক চারঘাটে জাতীয় প্রাণিস-ম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য ব্যালি ও আলোচনা সভা মধুপুরে EARN প্রকল্পের অ-বহিতকরণ সভা অনুষ্ঠিত, প্রশিক্ষণ পাবেন ২২৪০জন যুবক-যুব নারী ঘাটাইলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৬ এর উদ্বোধন,বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও অব-সরপ্রাপ্ত শিক্ষকদের বিদায়ী সম্মাননা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ৬২ Time View

মোঃ দেলোয়ার হোসেন বাবু ।।

শিক্ষার্থীদের অপ্রয়োজনীয় মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকা এবং মাদক থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী। তিনি বলেন, সন্তানদের ভবিষ্যৎ সুরক্ষায় অভিভাবকদের আরও সচেতন হতে হবে। সন্তান কার সঙ্গে মিশছে, কোথায় যাচ্ছে এবং মাদকের দিকে ঝুঁকছে কি না, সে বিষয়ে নিয়মিত খোঁজখবর রাখতে হবে। উন্নত দেশগুলোর মতো অভিভাবকদেরও সন্তানদের পর্যাপ্ত সময় দিতে হবে।

শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১১টায় জয়পুরহাট সদর থানা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এসএসসি-২০০৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, গুণী শিক্ষকদের সম্মাননা ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায়ি সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের একাডেমিক ভবনের সম্প্রসারণ কাজের উদ্বোধন এবং বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জয়পুরহাটের জেলা প্রশাসক ও বিদ্যালয়ের সভাপতি আল-মামুন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য আব্দুল বারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, পুলিশ সুপার শাহনাজ বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাইমেনা শারমীন, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক এম এ ওয়াহাব এবং জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আজিজুল হাকিম।

এ ছাড়া অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। পাশাপাশি শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ গুণী শিক্ষকদের সম্মাননা জানানো হয়। দীর্ঘদিন শিক্ষকতা পেশায় দায়িত্ব পালন শেষে অবসরে যাওয়া শিক্ষকদেরও বিদায়ি সম্মাননা দেওয়া হয়।

মোঃ দেলোয়ার হোসেন বাবু
জয়পুরহাট স্টাফ রিপোর্টার

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin