শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম :-
এসআরবি’র যৌথ অ-ভিযানে উল্লাপাড়ার অ-পহরণ মামলার প্রধান আ-সামি গ্রেফতার ও ভি-কটিম উদ্ধার আজ ঐতিহাসিক কা-মান্না দিবস পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন সোনালী চেলা নদীর আন্তর্জাতিক সীমানা নি-র্ধারণ, খুশি বারকি ও বালু শ্রমিকরা তারাগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আ-লোচনা সভা মুকসুদপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ -২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলো-চনা সভা দিনে কী-টনাশক রাতে মা-দক বিক্রি করে সাব্বির-ই-য়াবা ও গাঁ-জাসহ পুলিশের হাতে আট-ক চারঘাটে জাতীয় প্রাণিস-ম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য ব্যালি ও আলোচনা সভা মধুপুরে EARN প্রকল্পের অ-বহিতকরণ সভা অনুষ্ঠিত, প্রশিক্ষণ পাবেন ২২৪০জন যুবক-যুব নারী ঘাটাইলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৬ এর উদ্বোধন,বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

লকডাউন ডেকে উ-ধাও নি-ষিদ্ধ আওয়ামী লীগ ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ৮৩ Time View

তরিকুল ইসলাম তরুন, কুমিল্লা থেকে, 

নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ডাকা লকডাউন উপেক্ষা করে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে নিত্যদিনের মতোই চলাচল স্বাভাবিকভাবে করছে দূর পাল্লার বাস-ট্রাকসহ বিভিন্ন যানবাহন। নিষিদ্ধ সংগঠনের কাউকেই দেখা যায়নি মহাসড়কে।

বৃহস্পতিবার ১৯ নভেম্বর ভোর ৫টা থেকে ১০টা পর্যন্ত দাউদকান্দির টোল প্লাজা থেকে চৌদ্দগ্রাম পর্যন্ত বিভিন্ন অংশে যান চলাচল ও লোকজনের স্বাভাবিক চলাচল লক্ষ্য করা গেছে। দাউদকান্দি বলদা খালের কনফেকশনারী দোকানদার সোহান বলেন, প্রতিদিনের ন্যায় আমরা স্বাভাবিকভাবেই আমাদের ব্যবসায়য়িক কাজ পরিচালনা করছি।

কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোডের ব্যবসায়ী সাইফুল ইসলাম বলেন, অন্যান্য দিনের মতো আজকেও সবকিছু স্বাভাবিক । যান চলাচল মানুষের চলাচল এবং মানুষের কাছে মনে হচ্ছে না যেন আজকে কিছু ডেকেছে কেউ ।

বুড়িচং উপজেলার নিমসার বাজারের ব্যবসায়ী মামুনুর রশিদ ও মেডিসিন ব্যাবসায়ী শাহিন বলেন, পাইকারি বাজারে অন্যান্য দিনের মতোই ক্রেতারা এসেছেন । বিক্রি ও অন্যান্য দিনের মত ।

চট্টগ্রাম থেকে ঢাকায় যাচ্ছেন কাভার্ডভ্যান চালক ফরহাদ হোসেন। তিনি বলেন, রাত একটায় চট্টগ্রাম থেকে রওনা দিয়েছি । সকাল সাতটায় চান্দিনা এসেছি । রাস্তার কোথাও কোনো সমস্যা হয়নি । কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারি আবু বলেন নাশতা করতে দেওয়া হবে না, মাঠে প্রশাসন ও বিএনপির অংগসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত আছে। 

কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, সারারাত আমরা কুমিল্লা মহানগর এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অবস্থান করেছিলাম । নিষিদ্ধ আওয়ামী লীগের কোন নেতাকর্মীকে কোথাও দেখা যায়নি । আমাদের অঙ্গ সংগঠনগুলো মাঠে আছে । যেকোনো ধরনের অরাজকতা ঠেকাতে আমরা প্রস্তুত । দেশের মানুষের জানমালের নিরাপত্তা দিতে আমরা আইন-শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করব । 

কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ লুৎফুর রহমান বলেন, যেকোনো অরাজকতা প্রতিহত করতে আইস-শৃঙ্খলা বাহিনী টহলে আছে । ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১০৪ কিলোমিটার এলাকায় কোন ধরনের আপত্তিকর ঘটনা ঘটে নি ।

কুমিল্লা ৫ আসনের সংসদ সদস্য হাজী জসীমউদ্দীন বলেন, আমার নেতাকর্মীরা ধৈর্য ধরে আছে । যদি আপনারা কোন উস্কানি দেন তাহলে তাদের ধৈর্যের বাঁধ ভেঙ্গে যাবে । আগামী ৩১শে ডিসেম্বর পর্যন্ত বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের নেতাকর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এবং বুড়িচং ব্রাহ্মণপাড়া বিভিন্ন ইউনিয়নে থাকবে ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin