শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম :-
নাগেশ্বরীতে জমি বি-রোধের জেরে গৃহবধূ ও দুই শিশুর ওপর হাম-লার অভি-যোগ স্বপ্ন পাবলিক স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশে অনুষ্ঠিত বিএমডিএর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আসাদুজ্জামানের ক-বর জিয়ারত পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দু-র্বৃত্তদের আ-গুনে ভ-স্মীভূত পাকা ধান, দি-শেহারা কৃষক আব্দুল জলিল এসআরবি এর যৌ-থ অ-ভিযানে উল্লাপাড়া থানার চাঞ্চল্যকর হ-ত্যা মামলার ৪ নাম্বার আ-সামি গ্রে-ফতার বাঁ-চতে চান সাংবাদিক এ রহমান মুকুল: কিডনি প্র-তিস্থাপনে প্রয়োজন ৫০ লাখ টাকা ঝালকাঠির নলছিটিতে এম খান লিমিটেড বৃত্তি পরীক্ষা শুরু পঞ্চগড় সীমান্তে অবৈ-ধ অ-নুপ্রবেশ ঠেকাতে সেক্টর কমান্ডার, আইসিপি তে বিভিন্ন সংস্থার সাথে ম-তবিনিময় ধুবিল ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক পদ-প্রার্থী মোস্তফা কামাল শাজাহানপুরে ফ্যাক্টরিতে কাজ করতে যাওয়ার পথে নারী শ্রমিক ধ-র্ষণের শিকার,ধ-র্ষক গ্রে-ফতার

২৪ বছর পেরিয়ে ২৫ তম বছরে বিদ্যাপতি আইডিয়াল স্কুল, প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আয়োজন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ১৩৪ Time View

মিঠুন সাহা, চট্টগ্রাম প্রতিনিধি:

শিক্ষা, ঐতিহ্য ও সাফল্যের ধারাবাহিকতায় ২৪ বছরের গৌরবময় পথচলা পেরিয়ে ২৫তম বছরে পদার্পণ করেছে চট্টগ্রামের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান বিদ্যাপতি আইডিয়াল স্কুল।

এ উপলক্ষে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিদ্যালয়ের ২৪ বছর পূর্তি উদযাপন ও বার্ষিক ক্লাস পার্টি-২০২৬ বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রামের অক্সিজেন এলাকার রেস্টুরেন্ট 7DAYZ-এ সকাল ১০টায় আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন। আনন্দঘন পরিবেশে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদ হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের শিক্ষিকা ফারজানা আক্তার। পবিত্র ধর্মগ্রন্থ পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রবিউল হোসেন,শিক্ষিকা উমা চৌধুরী। অভিভাবকদের পক্ষ থেকেও বক্তব্য প্রদান করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ান ব্যাংকের কর্মকর্তা আব্দুল কাদের।

বক্তারা বিদ্যালয়ের দীর্ঘ ২৪ বছরের শিক্ষাসেবা, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে প্রতিষ্ঠানের ভূমিকার প্রশংসা করেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে গান, নাচ ও কবিতা আবৃত্তির পাশাপাশি বাল্যবিবাহের কুফল তুলে ধরে একটি শিক্ষণীয় নাটক পরিবেশন করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। নাটকটির মাধ্যমে বাল্যবিবাহ প্রতিরোধ, শিক্ষার গুরুত্ব এবং সামাজিক সচেতনতার বার্তা তুলে ধরা হয়। শিক্ষার্থীদের প্রাণবন্ত পরিবেশনায় পুরো অনুষ্ঠানস্থল উৎসবমুখর হয়ে ওঠে।

উল্লেখ্য, অগ্রণী টাওয়ার, ওয়াপদা গেইট হাটহাজারী রোড চট্টগ্রামের পাশে অবস্থিত ২০০৩ সালে প্রতিষ্ঠিত বিদ্যাপতি আইডিয়াল স্কুল দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদান এবং নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি আগামী দিনেও শিক্ষার অগ্রযাত্রা অব্যাহত রাখবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin