
সুজানগর(পাবনা)প্রতিনিধি:
পাবনার সুজানগরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ঘোষিত লকডাউনে সিজান পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোর রাত ৪টার দিকে উপজেলার সুজানগর-নাজিরগঞ্জ সড়কের নাজিরগঞ্জ বাস স্ট্যান্ডে এ ঘটনা ঘটে।জানা যায়, সড়কের পাশে পার্কিং করা অবস্থায় থাকা বাসটিতে হঠাৎ করে কয়েকজন দুর্বৃত্ত পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো বাসে ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান।সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। নাশকতার উদ্দেশ্যেই দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সুজানগর পাবনা প্রতিনিধি।।