শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :-
গোদাগাড়ীতে আ/ইনশৃঙ্খলা সভায় মা-দক, অবৈ-ধ দখ-লবাজি, কোচিং, প্রাইভেট, সার পাচারকারীদের বিরুদ্ধে ক/ঠোর ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত তেঁতুলিয়ায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের দাফন স/ম্পন্ন তানোরে বিয়ের দাবিতে বিদ্যুতের পোলে উঠে কিশোরের আ-ত্মহত্যার চেষ্টা ঝিনাইদহে বিধবার সঙ্গে শারী-রিক স-ম্পর্কের অভিযোগ অ-স্বীকার জামায়াত নেতার বাকেরগঞ্জে উপজেলার বিভিন্ন খালে ১’হাজার ২১৬ কেজি মাছের পোনা অ-বমুক্ত বরিশাল-পটুয়াখালী মহাসড়কে দুই যাত্রীবাহী বাসের মু-খোমুখি সং-ঘর্ষে হেলপার নিহ-ত,আহ-ত ৩০ সুজানগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক ব্যক্তিকে পি-টিয়ে জ-খম সুজানগরে গভীর রাতে দু-র্বৃত্তদের দেওয়া আ-গুনে পুড়ল বাস সাত বছরের গবেষণায় খড়া সহনশীল ধান উদ্ভাবন করলেন তানোরের স্বশিক্ষিত কৃষক নুর মোহাম্মদ নড়াইলের কালিয়ায় মিছিলে হাম-লা বিএনপির দুই নেতা নিহ-ত

বরিশাল-পটুয়াখালী মহাসড়কে দুই যাত্রীবাহী বাসের মু-খোমুখি সং-ঘর্ষে হেলপার নিহ-ত,আহ-ত ৩০

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ৪৩ Time View

মোঃ সুমন ভূঁইয়া
বরিশাল-পটুয়াখালী মহাসড়কের ঝালকাঠির নলছিটিতে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন।এ ঘটনায় নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার দপদপিয়া চৌমাথা এলাকায় বরিশাল-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, পটুয়াখালীগামী আবির পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস মহাসড়ক দিয়ে যাচ্ছিল। এ সময় ঢাকাগামী গ্রীন ভিউ নামের আরেকটি বাসের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে গ্রীন ভিউ বাসের চালকের সহকারী (হেলপার) ঘটনাস্থলেই নিহত হন। এ ছাড়া দুই বাসের নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ৩০ যাত্রী আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহত ব্যক্তিদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

এ ঘটনায় প্রায় তিন ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করেন এবং যান চলাচল চালু করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin