শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :-
গোদাগাড়ীতে আ/ইনশৃঙ্খলা সভায় মা-দক, অবৈ-ধ দখ-লবাজি, কোচিং, প্রাইভেট, সার পাচারকারীদের বিরুদ্ধে ক/ঠোর ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত তেঁতুলিয়ায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের দাফন স/ম্পন্ন তানোরে বিয়ের দাবিতে বিদ্যুতের পোলে উঠে কিশোরের আ-ত্মহত্যার চেষ্টা ঝিনাইদহে বিধবার সঙ্গে শারী-রিক স-ম্পর্কের অভিযোগ অ-স্বীকার জামায়াত নেতার বাকেরগঞ্জে উপজেলার বিভিন্ন খালে ১’হাজার ২১৬ কেজি মাছের পোনা অ-বমুক্ত বরিশাল-পটুয়াখালী মহাসড়কে দুই যাত্রীবাহী বাসের মু-খোমুখি সং-ঘর্ষে হেলপার নিহ-ত,আহ-ত ৩০ সুজানগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক ব্যক্তিকে পি-টিয়ে জ-খম সুজানগরে গভীর রাতে দু-র্বৃত্তদের দেওয়া আ-গুনে পুড়ল বাস সাত বছরের গবেষণায় খড়া সহনশীল ধান উদ্ভাবন করলেন তানোরের স্বশিক্ষিত কৃষক নুর মোহাম্মদ নড়াইলের কালিয়ায় মিছিলে হাম-লা বিএনপির দুই নেতা নিহ-ত

গোদাগাড়ীতে আ/ইনশৃঙ্খলা সভায় মা-দক, অবৈ-ধ দখ-লবাজি, কোচিং, প্রাইভেট, সার পাচারকারীদের বিরুদ্ধে ক/ঠোর ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ৪৪ Time View

নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহীর গোদাগাড়ী উপজেলা সন্মেলন কক্ষে ১৯ অক্টোবর সকাল সাড়ে ১০ টায় উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান এর সভাপতিত্বে নভেম্বর মাসের মাসিক আইন শৃঙ্খলার সভা অনুষ্ঠিত হয়।

উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মীর মেজবাহীজ্জুলাম চৌধুরী গোগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হযরত আলী, চর আষাদিয়াদহ ইউপি চেয়ারম্যান আসরাফুল হক ভোলা, উপজেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুস সালাম শাওয়াল, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আব্দুল মানিক, গোদাগাড়ী মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মালেক, মাহিশালবাড়ী শাহ সুলতান (রহ) কালিম মাদ্রাসার আরবি বিভাগরর অধ্যাপক মাও. মোঃ দুরুল হোদা, মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হায়দার আলী প্রমূখ।

উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, দপ্তরের প্রধানগণ সুধিজন উপস্থিত ছিলেন।

বক্তাগণ বলেন, গোদাগাড়ীতে বাল্যবিয়ে প্রবণতা বেশী, রাজশাহী বাল্যবিয়ের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে। এ জেলায় ৭০ ভাগ মেয়ের বাল্যবিয়ে হচ্ছে। এ ব্যপারে সবাইকে সচেতন হতে হবে। কোন ভাবেই বাল্যবিয়ে দেয়া যাবে না। চাঁপাইনবাবগঞ্জ প্রথম অবস্থানে রয়েছে। বক্তাগণ আরও বলেন, মাদক ব্যবসায়ী, কোচিং বানিজ্য, দখলবাজ, সন্ত্রাস যে দলের হউক কোনভাবে ছাড় পাবে না। মাদকের ব্যপারে জিরো টলারেন্স। অনেক সময় পুলিশ অপারেন্সে যাওয়ার পূর্বে মাদক ব্যবসায়ী, অপরাধীর জেনে যায়। মাদক, চাঁন্দাবাজ, দুর্নীতিমুক্ত সমাজ, দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। সার ডিলার নিয়োগে অনিয়ম, দুর্নীতি, দখলবাজির ব্যপারে আলোচনা করা হয়। ক্লাসের সময়ে শিক্ষার্থীরা কোচিং, প্রাইভেটে যুক্ত থাকার কারণে শিক্ষা প্রতিষ্ঠানে আসে না, কোচিং, প্রাইভেটের সাথে যুক্তদের বিরুদ্ধে সরকারী নির্দেশনামতে ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত হয়, বাস্তবায়ন হয়, অবৈধ দখলমুক্তকরা হয়। কিন্তু আবার অবৈধভাবে দখল করা হয়ে যায়। যে ব্যক্তি দখল করবে সে দলেরই হউক তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। রাজবাড়ী ডিগ্রী কলেজের শিক্ষার পরিবেশ, ক্লাস না হওয়া, শিক্ষকদের অনু উপস্থিতি, সাময়িক বরখাস্ত অধ্যক্ষ, ভারপ্রাপ্ত অধ্যক্ষের দ্বন্দ্বে কলেজে শিক্ষার্থী অভিভাবকগন অফিসে তালাবন্ধ করে দেয়া কাম্য নেই। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে গোগ্রাম ইউপির দায়িত্ব প্রাপ্ত চেয়ারম্যান মোঃ হযরত আলী বলেন, আইনশৃঙ্খলা মিটিংসহ অন্যান্য কমিটিতে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষক মিটিং এ উপস্থিত থাকেন, তারা কি করে ওইসব মিটিং এ উপস্থিত থাকেন। এতে করে শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষতি হয় কি না। ক্ষতি হলে কি কিভাবে ক্ষয়ক্ষতি পূরণ করতে হয় তা আমি জানতে চাই। গোগ্রাম ইউনিয়নে কোন ড্যাপ সার নেই কেন? জানতে চাই।

বক্তাগণ গুরুত্বপূর্ন মতামত প্রদান করেন মাদক, সন্ত্রাস বিরোধী, চাঁদাবাজী, ঘুষ কার্যক্রম মাথা চাড়া দিতে না পারে এজন্য প্রশাসন, বিজিবি পুলিশ, রাজনৈতিক নেতা সবাইকে এক সাথে কাজ করতে হবে। আইনশৃঙ্খলা কমিটির বাইরের ৮/৯ সদস্য মিটিং উপস্থিতি থাকায় ইউএনও ইসরাত জাহান একাধিকবার আলোচনা করেও কোন সুরহা হয় না। বিষয়টির ব্যপারে আগামী সভার আগেই সিদ্ধান্ত নিতে হবে উপস্থিত সদস্যগণ দাবী জানান।

মোঃ হায়দার আলী
নিজস্ব প্রতিবেদক,
রাজশাহী

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin