শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম :-
এসআরবি’র যৌথ অ-ভিযানে উল্লাপাড়ার অ-পহরণ মামলার প্রধান আ-সামি গ্রেফতার ও ভি-কটিম উদ্ধার আজ ঐতিহাসিক কা-মান্না দিবস পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন সোনালী চেলা নদীর আন্তর্জাতিক সীমানা নি-র্ধারণ, খুশি বারকি ও বালু শ্রমিকরা তারাগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আ-লোচনা সভা মুকসুদপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ -২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলো-চনা সভা দিনে কী-টনাশক রাতে মা-দক বিক্রি করে সাব্বির-ই-য়াবা ও গাঁ-জাসহ পুলিশের হাতে আট-ক চারঘাটে জাতীয় প্রাণিস-ম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য ব্যালি ও আলোচনা সভা মধুপুরে EARN প্রকল্পের অ-বহিতকরণ সভা অনুষ্ঠিত, প্রশিক্ষণ পাবেন ২২৪০জন যুবক-যুব নারী ঘাটাইলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৬ এর উদ্বোধন,বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

কেশবপুরে প্রথমবারের মতো আধুনিক পদ্ধতিতে হাঁটুর লিগা-মেন্ট অপারেশন

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ৩৪ Time View

কেশবপুর (যশোর) প্রতিনিধি:
যশোরের কেশবপুরে চিকিৎসাসেবায় যুক্ত হলো নতুন এক মাইলফলক। ১৩নভেম্বর(শুক্রবার) উপজেলার মডার্ন ক্লিনিকে প্রথমবারের মতো আর্থ্রোস্কোপিক পদ্ধতিতে হাঁটুর লিগামেন্টের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর), ঢাকার স্বনামধন্য অর্থোপেডিক সার্জন ডা. মো. কামরুজ্জামান নয়নের মাধ্যমে এ অস্ত্রোপচার করা হয়।
জানা গেছে, অস্ত্রোপচারের রোগী কেশবপুরের আরেক কৃতী সন্তান ডা. মিজানুর রহমানের আপন ভাগ্নে। স্থানীয় পর্যায়ে আধুনিক চিকিৎসাপদ্ধতিতে এ ধরনের অস্ত্রোপচার কেশবপুরের স্বাস্থ্যসেবায় একটি উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ উদ্যোগের ফলে হাঁটুর লিগামেন্টের সমস্যাসহ বিভিন্ন অর্থোপেডিক রোগে আক্রান্ত রোগীরা স্থানীয় পর্যায়ে বিশেষজ্ঞ চিকিৎসা ও অস্ত্রোপচারের সুযোগ সম্পর্কে জানতে পারবেন। এতে উন্নত চিকিৎসার জন্য দূরবর্তী শহরে যাওয়ার প্রয়োজন কিছু ক্ষেত্রে কমতে পারে।
ডা. মোঃ কামরুজ্জামান নয়ন এমবিবিএস (রাজশাহী মেডিকেল কলেজ), বিসিএস (স্বাস্থ্য) এবং এমএস (অর্থোপেডিক সার্জারি) ডিগ্রিধারী। তিনি জাতীয় অর্থোপেডিক ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর), শেরেবাংলা নগর, ঢাকায় চিকিৎসাসেবার সঙ্গে যুক্ত।
তিনি নিয়মিত বিরতিতে প্রতি শুক্রবার কেশবপুরের হীরা ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখেন ও চিকিৎসাসেবা প্রদান করেন। এক শুক্রবার বাদ দিয়ে পরবর্তী শুক্রবার তিনি সেখানে রোগীদের পরামর্শ ও চিকিৎসাসেবা দেন।
হীরা ডায়াগনস্টিক সেন্টারে তাঁর তত্ত্বাবধানে হাড় ভাঙা, হাড় ক্ষয়, বাতব্যথা, হাত-পায়ের কাটা রগ, হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যাওয়া, মেরুদণ্ডের ডিস্ক প্রোলাপস, হাত-পায়ের রগে টান, কোমর ও হাঁটুর ব্যথা, মেরুদণ্ডের হাড় সরে যাওয়া কিংবা ভেঙে যাওয়াসহ বিভিন্ন অর্থোপেডিক সমস্যার চিকিৎসা ও প্রয়োজনীয় অস্ত্রোপচারের পরামর্শ দেওয়া হয়।

কেশবপুরে আধুনিক অর্থোপেডিক চিকিৎসার এ অগ্রযাত্রা স্থানীয় রোগীদের জন্য আশার খবর। সংশ্লিষ্টদের প্রত্যাশা, ভবিষ্যতেও এ ধরনের বিশেষজ্ঞ চিকিৎসাসেবা অব্যাহত থাকলে এলাকার মানুষ আরও উন্নত চিকিৎসাসুবিধা পাবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin