শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম :-
নাগেশ্বরীতে জমি বি-রোধের জেরে গৃহবধূ ও দুই শিশুর ওপর হাম-লার অভি-যোগ স্বপ্ন পাবলিক স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশে অনুষ্ঠিত বিএমডিএর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আসাদুজ্জামানের ক-বর জিয়ারত পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দু-র্বৃত্তদের আ-গুনে ভ-স্মীভূত পাকা ধান, দি-শেহারা কৃষক আব্দুল জলিল এসআরবি এর যৌ-থ অ-ভিযানে উল্লাপাড়া থানার চাঞ্চল্যকর হ-ত্যা মামলার ৪ নাম্বার আ-সামি গ্রে-ফতার বাঁ-চতে চান সাংবাদিক এ রহমান মুকুল: কিডনি প্র-তিস্থাপনে প্রয়োজন ৫০ লাখ টাকা ঝালকাঠির নলছিটিতে এম খান লিমিটেড বৃত্তি পরীক্ষা শুরু পঞ্চগড় সীমান্তে অবৈ-ধ অ-নুপ্রবেশ ঠেকাতে সেক্টর কমান্ডার, আইসিপি তে বিভিন্ন সংস্থার সাথে ম-তবিনিময় ধুবিল ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক পদ-প্রার্থী মোস্তফা কামাল শাজাহানপুরে ফ্যাক্টরিতে কাজ করতে যাওয়ার পথে নারী শ্রমিক ধ-র্ষণের শিকার,ধ-র্ষক গ্রে-ফতার

নন্দাইলে ক্ষ-তিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ করলেন তথ্য প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ৪২ Time View

আরিফ রব্বানী ময়মনসিংহ।।
ময়মনসিংহের নান্দাইলে প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবার এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) নান্দাইল উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে উপজেলা প্রশাসনিক ভবন চত্বরে উপজেলার ক্ষতিগ্রস্থ ৬০ জন ব্যাক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানের মাঝে এই ঢেউটিন বিতরণ করেন ১৫৪ (ময়মনসিংহ-৯) আসনের জাতীয় সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী (এমপি)।

উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক, উপজেলা বিএনপির সদস্য সচিব এনামুল কাদির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক বাবু পল্লব রায়সহ স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
​
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ শহীদ উল্লাহ জানান, অনুষ্ঠানে প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৬০ জন ব্যাক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানের মাঝে সহায়তার অংশ হিসেবে দুইবান করে ঢেউটিন তুলে দেওয়া হয়।

বিনামূল্যে এসব ঢেউটিন পেয়ে উপকারভোগীরা
বর্তমান বিএনপি সরকার ও নান্দাইলের সংসদ সদস্য, তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin