শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম :-
নাগেশ্বরীতে জমি বি-রোধের জেরে গৃহবধূ ও দুই শিশুর ওপর হাম-লার অভি-যোগ স্বপ্ন পাবলিক স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশে অনুষ্ঠিত বিএমডিএর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আসাদুজ্জামানের ক-বর জিয়ারত পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দু-র্বৃত্তদের আ-গুনে ভ-স্মীভূত পাকা ধান, দি-শেহারা কৃষক আব্দুল জলিল এসআরবি এর যৌ-থ অ-ভিযানে উল্লাপাড়া থানার চাঞ্চল্যকর হ-ত্যা মামলার ৪ নাম্বার আ-সামি গ্রে-ফতার বাঁ-চতে চান সাংবাদিক এ রহমান মুকুল: কিডনি প্র-তিস্থাপনে প্রয়োজন ৫০ লাখ টাকা ঝালকাঠির নলছিটিতে এম খান লিমিটেড বৃত্তি পরীক্ষা শুরু পঞ্চগড় সীমান্তে অবৈ-ধ অ-নুপ্রবেশ ঠেকাতে সেক্টর কমান্ডার, আইসিপি তে বিভিন্ন সংস্থার সাথে ম-তবিনিময় ধুবিল ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক পদ-প্রার্থী মোস্তফা কামাল শাজাহানপুরে ফ্যাক্টরিতে কাজ করতে যাওয়ার পথে নারী শ্রমিক ধ-র্ষণের শিকার,ধ-র্ষক গ্রে-ফতার

চারঘাটে প্রাইজমানি ক্যারাম টুর্নামেন্টের উদ্বোধন করলেন পৌর মেয়র পদপ্রার্থী

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ১০৯ Time View

চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

রাজশাহীর চারঘাট পৌরসভার সিনেমা হল মোড়ে স্থানীয় তরুণদের উদ্যোগে প্রাইজমানি ক্যারাম টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। ১৫ নভেম্বর সন্ধ্যায় আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধন করেন চারঘাট পৌরসভার যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র পদপ্রার্থী আব্দুস সালেক (আদিল)।

উদ্বোধনী অনুষ্ঠানে আব্দুস সালেক (আদিল) বলেন, খেলাধুলা তরুণ সমাজকে মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলার চর্চা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করে। স্থানীয় তরুণদের এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এ ধরনের আয়োজন তরুণদের মধ্যে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সৌহার্দ্য বাড়াতে সহায়ক হবে।

তিনি আরও বলেন, আমি সবসময় এলাকার তরুণদের ভালো ও ইতিবাচক কর্মকাণ্ডের পাশে থাকতে চাই। চারঘাট পৌরসভার উন্নয়ন এবং নাগরিকদের প্রত্যাশা পূরণে সবার সঙ্গে নিয়ে কাজ করতে চাই।

উদ্বোধন শেষে তিনি স্থানীয় বয়োজ্যেষ্ঠ ব্যক্তি ও সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তাঁদের খোঁজখবর নেন এবং এলাকার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও নাগরিক প্রত্যাশার কথা শোনেন।

এ সময় স্থানীয় তরুণ, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মোঃ মোজাম্মেল হক
চারঘাট, রাজশাহী ।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin