শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম :-
আশুলিয়ার জামগড়ায় ১২ মাস জ-লাবদ্ধতা, চরম দু-র্ভোগে শিক্ষার্থী-শ্রমিকসহ এলাকাবাসী মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনু-ষ্ঠিত ভ্রাতৃত্ববোধ অটুট রাখার আ-হ্বানে চট্টগ্রামে ‘উজ্জীবন’-এর পুনর্মিলনী গৌরনদীতে দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের অভিষেক অনুষ্ঠিত, সাহিত্য-সংস্কৃতির বিকাশে নতুন প্র-ত্যয় সলঙ্গায় বিএনপি’র বিক্ষো-ভ ও প্র-তিবাদ সমাবেশ  ‎গুরুতর অসুস্থ জিন্নাকে গ্রে-প্তার না করে বিপাকে ওসি; কি ঘটেছিল সেদিন? জাহাঙ্গীর নগর ইউপি নির্বাচনে প্রার্থী হয়ে আসছেন সাবেক ইউপি সদস্য বকুল বেগম শাজাহানপুরের ফুলকোট গ্রামে চেয়ারম্যান প্রার্থী আব্দুল্লাহ ছোটনের গ-ণসংযোগ ‎বান্দরবান সেক্টর ও ৬৫ বিজিবির বিশেষ যৌথ অভিযানে ৯৯ রাউন্ড গো-লাবারুদ উদ্ধার হালুয়াঘাটে এনসিপি নেতার বাসায় অ-গ্নিসংযোগের ঘটনায় এড.মাহবুবের নি-ন্দা

খাঞ্জাপুর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র সংস্কারসহ তিন দফা দাবিতে মা-নববন্ধন

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ৭২ Time View

কে এম সোহেব জুয়েল ঃ

বরিশালের গৌরনদী উপজেলার প্রত্যন্ত খাঞ্জাপুর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র সংস্কারসহ তিন দফা দাবিতে মানববন্ধন করেছেন স্বাস্থ্যসেবা বঞ্চিত ইউনিয়নবাসী। রবিবার (১৫ নভেম্বর) সকালে ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

‘স্বাস্থ্যসেবা বঞ্চিত খাঞ্জাপুর ইউনিয়নবাসী’র ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধন চলাকালীন সমাবেশে সভাপতিত্ব করেন খাঞ্জাপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মিরাজ হোসেন। বক্তব্য রাখেন, সমাজ উন্নয়নকর্মী মো. আতিক মৃধা, শিক্ষক সজল ভাগল, তিতুমীর কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক পদ প্রার্থী মেহেদী হাসান, সরকারি গৌরনদী কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল সরদার, ইউনিয়ন ছাত্রদল নেতা মাইনুল হাসান মুন্না, মো. রানা প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, খাঞ্জাপুর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে রয়েছে। প্রয়োজনীয় সংস্কারের অভাবে স্বাস্থ্যকেন্দ্রটির স্বাভাবিক কার্যক্রম ও চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। ফলে ইউনিয়নের সাধারণ মানুষ, বিশেষ করে দরিদ্র ও অসহায় রোগীরা প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

বক্তারা আরও বলেন, গৌরনদী উপজেলার সীমান্তবর্তী ও বৃহত্তম খাঞ্জাপুর ইউনিয়নের মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে স্বাস্থ্যকেন্দ্রটি জরুরি ভিত্তিতে সংস্কার করতে হবে। পাশাপাশি একজন অভিজ্ঞ চিকিৎসক ও নার্স নিয়োগের মাধ্যমে প্রতিদিন কমপক্ষে ১২ ঘণ্টা চিকিৎসাসেবা চালু রাখতে হবে। জরুরি রোগীদের দ্রুত উপজেলা কিংবা জেলা পর্যায়ের হাসপাতালে নেওয়ার জন্য স্বাস্থ্যকেন্দ্রে একটি অ্যাম্বুলেন্স সরবরাহ এবং রোগীদের জন্য বিনামূল্যে প্রাথমিক ওষুধ বিতরণ নিশ্চিত করতে হবে।

মানববন্ধন থেকে বক্তারা খাঞ্জাপুর ইউনিয়নবাসীর দীর্ঘদিনের স্বাস্থ্যসেবা সংকট নিরসনে তিন দফা দাবি দ্রুত বাস্তবায়নের জন্য স্থানীয় সংসদ সদস্য, সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা ও উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। এলাকাবাসীর প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করলে খাঞ্জাপুর ইউনিয়নের হাজারো মানুষের দীর্ঘদিনের চিকিৎসাসেবা সংকটের অবসান ঘটবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin