
: রফিকুল ইসলাম সুমন (নোয়াখালী)
নোয়াখালীর সেনবাগে পুলিশের বিশেষ অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ তিনটি মাদক মামলার চার্জশিটভুক্ত এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সেনবাগ থানা পুলিশ।
শনিবার (১৪ নভেম্বর) সেনবাগ থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কেশারপাড় ইউনিয়নের মজিরখিল গ্রামের মজুমদার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মোঃ খালেদ কাউসাইন রুপম (৪০)। তিনি মজিরখিল গ্রামের মজুমদার বাড়ির মৃত নাজমুল হকের ছেলে।
নোয়াখালীর পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের দিকনির্দেশনায় এবং সেনবাগ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামালের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মোঃ আব্দুস সালাম সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন। এ সময় তার কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।