সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম :-
সুজানগরের কৃষক-কৃষাণীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সুজানগরে চক্ষু ক্যাম্প থেকে ভু-য়া চিকিৎসকসহ আ/টক-৪, ভ্রাম্যমাণ আদালতে কা-রাদন্ড ‎পাইকগাছায় আওয়ামী লীগের ৫ নেতা আট-ক ‎সিডরের ১৯ বছর পরও ক্ষত শুকা-য়নি, আত-ঙ্ক কাটেনি উপকূলবাসীর পঞ্চগড়ে কলেজ ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম না চালানোর হুঁ-শিয়ারি জিয়া পরিষদ নেতার, ভি-ডিও ভাইরাল তারাগঞ্জে মশার কয়েল থেকে আগু-নে পু-ড়ে ছা-ই ৯ গবাদিপশু তারাগঞ্জে ‘শহীদ জিয়া নাইট ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর উদ্বোধনি ম্যাচ অনুষ্ঠিত ‎পাইকগাছায় উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু ন্যা-য়বিচারের দাবিতে মানব-বন্ধন অনুষ্ঠিত মহেশপুরে ঝাল মুড়ি বিক্রেতার ভ্যান চুরি হওয়ায় অসহায় ভাবে মানবতার জীবন যাপন দোয়ারাবাজারে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক বুথ উদ্বোধন

তানোরের কুটুমবাড়ি এগ্রো রিসোর্ট পরিদর্শনে চিত্র নায়ক ওমর সানি

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ৮১ Time View

আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোরের মুন্ডুমালা পৌর এলাকার চুনিয়াপাড়ায় আবহমান বাংলার গ্রামীণ জীবনের পটভুমি নিয়ে গড়ে তোলা হচ্ছে কুটুমবাড়ি এগ্রো রিসোর্ট। প্রায় ১১০ বিঘা জমির ওপর শহরের কোলাহল মুক্ত সম্পুর্ণ গ্রামীণ পরিবেশে গড়ে তোলা হচ্ছে কুটুমবাড়ি রিসোর্ট।
এদিকে শনিবার (১৪ নভেম্বর) চিত্র নায়ক ওমর সানি দিনব্যাপী কুটুম বাড়ি রিসোর্ট প্রকল্প এলাকা
পরিদর্শন করেন।এ সময় তিনি রিসোর্টের প্রকল্প
এলাকা ঘুরে দেখেন এবং গ্রামীন পরিবেশে এমন রিসোর্ট গড়ে তোলায় উদ্দোক্তাদের ভুয়সী প্রশংসা করার পাশাপাশি এখানে বিনিয়োগ করতে বিনিয়োগকারিদের প্রতি আহবান জানান।
ইতিমধ্যে রিসোর্টের মোট ৪৯ শতাংশ শেয়ার বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। ফলে রিসোর্টের শেয়ার কিনে এর গর্বিত অংশীদার ও মালিক হওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে।এজন্য
আগ্রহী বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
এদিকে এর আগে শুক্রবার (১৩ নভেম্বর) রাতে রাজশাহী মহানগরীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘কুটুমবাড়ি এগ্রো রিসোর্ট’-এর অতিথি সম্মাননা অনুষ্ঠিত হয়। নগরীর শাহ ডাইন চাইনিজ রেস্টুরেন্টের সম্মেলন কক্ষে আয়োজিত এই অতিথি সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চিত্রনায়ক ওমর সানি। অনুষ্ঠানে রিসোর্টের সর্বোচ্চ শেয়ার ক্রয়কারীকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান এবং পাশাপাশি অন্যান্য শেয়ার ক্রয়কারী ও তাৎক্ষণিক শেয়ার ক্রয়কারীদেরও আকর্ষণীয় পুরস্কারে ভূষিত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কুটুমবাড়ি এগ্রো রিসোর্ট লিমিটেডের রাজশাহী হেড অফিসের চেয়ারম্যান সাইফুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক শামীম হোসেন, ফাইন্যান্স হেড সেলিম উদ্দিন, ডিরেক্টর অব প্রকাশনা মাহফুজুর রহমান মাহবুব এবং এডমিন ও অপারেশন আসাদুজ্জামান ডালিম। এছাড়াও ঢাকা কর্পোরেট অফিসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানটির সিইও ডিএম সাকলায়েন এবং ডিরেক্টর অব টেকনিক্যাল ইঞ্জিনিয়ার মামুনুর রশীদপ্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin