মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম :-
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এক শিক্ষার্থীর পাঠদানে ৫ প্রভাষক, শিক্ষক-কর্মচারী ১৬ জন আশুলিয়ায় জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজে ইন্টার্ন চিকিৎস-কদের IDA-এর নতুন কমিটি গঠন পোরশাকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন সাপাহার বালিকা ফুটবল দল যশোর রিজিয়নে বিজিবির অভি-যানে ৮৫ কোটি টাকার বেশি চো-রাচালানি পণ্য ও মা-দক জ-ব্দ বাংলাদেশ সেনাবাহিনীর সিগন্যালস কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৬ এবং ৭ম কোর পুনর্মিলনী অনু-ষ্ঠিত মায়ের দুধের বিক-ল্প নেই- হামে মৃ/ত ৮২ ভাগ শিশু মায়ের দুধ ব/ঞ্চিত গোদাগাড়ী পৌরসভায় ‘ফ্যামিলি কার্ড’ জরিপ কার্য-ক্রমের শুভ উদ্বোধন সলঙ্গায় জাফর আলী স্কুলের আয়োজনে নজরুল বর্ষ উদযাপন ক্ষেতলালে উপজেলা মাহমুদপুর ইউনিয়নের আ. লীগ সভাপতি নূরুন নবী রতন‌‌ গ্রে/প্তার

‎পাইকগাছায় উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু ন্যা-য়বিচারের দাবিতে মানব-বন্ধন অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ৫৭ Time View

‎ইমদাদুল হক,পাইকগাছা (খুলনা)।।

‎খুলনার পাইকগাছায় উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু ন্যায়বিচার এবং অধিকার সুরক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৩১ তম বিশ্ব জলবায়ু সম্মেলন কে সামনে রেখে রোববার ( ১৫ নভেম্বর) সকালে উপজেলা পরিষদের সামনে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স এর সহযোগিতায় উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। ” একটাই পৃথিবী একটাই প্রাণ, জলবায়ু ন্যায্যতায় গাই জয়গান ” প্রকৃতি বাঁচলে বাঁচবে প্রাণ, জলবায়ু ন্যায্যতায় হোক সমাধান ” কার্বন দূষণ রোধ করি, জলবায়ু ন্যায্যতা হোক সর্বোপরি ” ক্ষতিপূরণ নয় শুধু দয়া দান, জলবায়ু ন্যায্যতায় আমাদের সম্মান ” সবুজ পৃথিবী সবার অধিকার, মানবো না আর জলবায়ু অবিচার ” সহ জলবায়ু ন্যায্যতা সংক্রান্ত বিভিন্ন প্লা কার্ড ও খালি কলস নিয়ে এলাকার শত শত নারী পুরুষ মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে সরকার এবং বিশ্ব নেতৃবৃন্দের বাংলাদেশ এবং দেশের উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু ন্যায়বিচার এবং অধিকার সুরক্ষার দাবি জানান।

‎উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভাপতি প্রভাষক লুৎফা ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন ও সাংবাদিক মোঃ আব্দুল আজিজ এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সানা, আবুল হাশেম, গাজী শহিদুল ইসলাম খোকন, আনোয়ার হোসেন, মুহাম্মদ শফিয়ার রহমান, আবু হুরায়রা বাদশা, এমএম আব্দুস সামাদ, সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান, স্নেহেন্দু বিকাশ, পূর্ণ চন্দ্র মন্ডল, খোরশেদ আলম, শরীফা উর্মী, আবু হানিফ মিলন, তাকিয়া জামান, খাদিজা খাতুন, বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স এর প্রজেক্ট অফিসার ইসমত আরা জবা, ফিল্ড ফ্যাসিলিটেটর আলমগীর হোসেন, নাসরিন আক্তার ও রাসেল হোসেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin