শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম :-
নাগেশ্বরীতে জমি বি-রোধের জেরে গৃহবধূ ও দুই শিশুর ওপর হাম-লার অভি-যোগ স্বপ্ন পাবলিক স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশে অনুষ্ঠিত বিএমডিএর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আসাদুজ্জামানের ক-বর জিয়ারত পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দু-র্বৃত্তদের আ-গুনে ভ-স্মীভূত পাকা ধান, দি-শেহারা কৃষক আব্দুল জলিল এসআরবি এর যৌ-থ অ-ভিযানে উল্লাপাড়া থানার চাঞ্চল্যকর হ-ত্যা মামলার ৪ নাম্বার আ-সামি গ্রে-ফতার বাঁ-চতে চান সাংবাদিক এ রহমান মুকুল: কিডনি প্র-তিস্থাপনে প্রয়োজন ৫০ লাখ টাকা ঝালকাঠির নলছিটিতে এম খান লিমিটেড বৃত্তি পরীক্ষা শুরু পঞ্চগড় সীমান্তে অবৈ-ধ অ-নুপ্রবেশ ঠেকাতে সেক্টর কমান্ডার, আইসিপি তে বিভিন্ন সংস্থার সাথে ম-তবিনিময় ধুবিল ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক পদ-প্রার্থী মোস্তফা কামাল শাজাহানপুরে ফ্যাক্টরিতে কাজ করতে যাওয়ার পথে নারী শ্রমিক ধ-র্ষণের শিকার,ধ-র্ষক গ্রে-ফতার

ঘাটাইল ক্লাবের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৫০৩ শিক্ষার্থী

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ১৬৭ Time View

ঘাটাইল প্রতিনিধি।।
শিশুদের মেধা বিকাশ ও শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যে টাঙ্গাইলের ঘাটাইল ক্লাবের আয়োজনে শিশু বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় ঘাটাইল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ঘাটাইলসহ টাঙ্গাইলের পাঁচ উপজেলার তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির মোট ৫০৩ জন শিশু শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।

বৃত্তি পরীক্ষা আয়োজক কমিটি জানায়, অংশগ্রহণকারীদের মধ্য থেকে ট্যালেন্টপুলে পাঁচ শতাংশ এবং সাধারণ গ্রেডে সাত শতাংশ হারে শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হবে।

বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার মিস নুরী তাসমিন উর্মি, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রাফিউল ইসলাম,বিআরডিবির চেয়ারম্যান ঘাটাইল ক্লাবের সভাপতি হারুন অর রশীদ,বৃত্তি পরিচালনা কমিটির সদস্য সচিব মোঃ রজব আলীর বৃত্তি পরিচালনা কমিটির আহবায়ক মোহাম্মদ গোলাম মওলা, ঘাটাইল ক্লাবের সম্পাদক কাজী মাহমুদ জাহান, সম্পাদক আমিনুল ইসলাম খান বিপ্লব, ক্লাবের সাংগঠনিক সম্পাদক কাজী রেজাউল হক সিজার, কোষাধ্যক্ষ সৈয়দ আলী আহমেদ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি বৃত্তি কমিটির উপদেষ্টা এস এম আব্দুল লতিফ, সদস্য গোলাম সরোয়ার, জহির আল মামুন খান মোঃ জাহিদ হাসানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা। এ সময় শিক্ষক ও আয়োজক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin