বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :-
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নিমার্ণ কাজে কর্মকর্তাদের অনি-য়ম ও দু-র্নীতি মোহনপুরে দুটি ইট ভাটার কার্যক্রম বন্ধ এবং একটিকে ৪ লাখ টাকা জ-রিমানা তানোরে পুকুরে বি-ষ দিয়ে মাছ নি-ধন রাজশাহী নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক উপাদান সংরক্ষণে সমন্বিত উদ্যোগের আ-হ্বান সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রা-ণনাশের হু-মকি, নিরব বা-হিনীর বিরুদ্ধে চাঁ-দাবাজি ও অ-স্ত্রবাজির অভিযোগ পঞ্চগড়ের খুদে নায়েল যা-চ্ছে মালয়েশিয়ায়, ইংলিশ অলিম্পিয়াডে বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) কর্তৃক পঞ্চগড় সীমান্তে ভারতীয় গরু আ-টক নাঙ্গলকোটের ভুলুয়াপাড়ায় নাইট চাইনিজ বার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের সমাপনী ম্যাচ অনুষ্ঠিত স্বামীকে বাচাঁতে কিডনি দিলেন স্ত্রী- বিরল ভালবাসার উদাহরন BD online new shop নামে একটি প্রতা-রক চক্র দেশজুড়ে লক্ষ লক্ষ টাকা হা-তিয়ে নেয়ার অভি-যোগ

পঞ্চগড়ে সেচ সুবিধা বাড়াতে নির্মাণ হবে ব্যারেজ- পানিসম্পদ প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ১০৫ Time View

মোঃ বাবুল হোসেন জেলা প্রতিনিধি, পঞ্চগড়: পঞ্চগড়ের কৃষকদের সেচ সুবিধা বাড়াতে জেলার শেষ প্রান্তে ড্যাম বা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। এর মাধ্যমে দেবীগঞ্জসহ আশপাশের কয়েকটি এলাকার কৃষিজমিতে সেচের পানির সংকট দূর হবে। বাড়বে ফসলের উৎপাদন ও কৃষকদের আয়।

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দাড়ারহাট এলাকায় তেলীপাড়া হালকা সেচ (ইলেকট্রিক ব্লক-৩) উপপ্রকল্পের ৮ দশমিক ৯৩০ কিলোমিটার বাঁধ পুনরাকৃতিকরণ এবং ৮৪টি আউটলেট ও পাম্পহাউজ পুনর্বাসন কাজের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

ফরহাদ হোসেন আজাদ বলেন, তেলীপাড়ায় ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্পের আওতায় হালকা সেচ প্রকল্প বাস্তবায়নের দাবি ছিল এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের। প্রকল্পটি বাস্তবায়িত হলে এলাকার প্রায় সাত হাজার কৃষক সেচ সুবিধা পাবেন। এর মাধ্যমে প্রায় ৫০ হাজার মানুষের জীবন-জীবিকার মানোন্নয়ন হবে বলে আশা করা হচ্ছে।

তিনি বলেন, আগে এক বিঘা জমিতে সেচ দিতে কৃষকদের তিন হাজার থেকে সাড়ে তিন হাজার টাকা খরচ হতো। নতুন প্রকল্পের মাধ্যমে এ খরচ প্রায় অর্ধেকে, অর্থাৎ দেড় হাজার টাকায় নেমে আসবে। ভবিষ্যতে সৌরবিদ্যুতের ব্যবস্থা করা গেলে সেচ খরচ এক হাজার টাকারও নিচে নামিয়ে আনা সম্ভব হবে। এতে কৃষকের উৎপাদন খরচ কমবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, স্বাধীনতার ৫৪ বছরেও এ এলাকার একটি গুরুত্বপূর্ণ সড়ক পাকা হয়নি, সংস্কারও হয়নি। বর্তমান সরকার ইতিমধ্যে সড়কটির পাকাকরণের কাজ শুরু করেছে। পাশাপাশি সড়কটি সুন্দরদীঘি সেচমাথা পর্যন্ত সম্প্রসারণ ও বিদ্যুতায়নের পরিকল্পনা রয়েছে।

ব্যারেজ নির্মাণের পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, পঞ্চগড় জেলার শেষ প্রান্তে একটি ড্যাম, ব্যারেজ বা সুইচগেট নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে। এটি বাস্তবায়িত হলে সুন্দরদীঘি, দণ্ডপাল, চেংঠী, পামুলী, দেবীডুবা, দেবনগর ও সোনাহার এলাকার কৃষকেরা উপকৃত হবেন। বিশেষ করে সেচের পানির সংকট অনেকটাই দূর হবে।

ফরহাদ হোসেন আজাদ বলেন, পানির অভাবে যেসব জমিতে বর্তমানে ১০ থেকে ১২ মণ ধান উৎপাদিত হয়, সেখানে নিয়মিত সেচ সুবিধা নিশ্চিত করা গেলে ২৫ থেকে ৩০ মণ পর্যন্ত ধান উৎপাদন সম্ভব হবে। পাশাপাশি রবি শস্যের আবাদও বাড়বে।

তিনি বলেন, বিএনপি সরকার ও তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার জনবান্ধব সরকার। জনকল্যাণমূলক প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়নে কাজ করা হচ্ছে। এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের পানিসংকট বিবেচনায় নিয়েই ব্যারেজ নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে কৃষি ও জীবন-জীবিকায় ইতিবাচক পরিবর্তন আসবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin