বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :-
বেনাপোলে নাশ-কতার পরিকল্পনার অভিযোগে ইউপি সদস্যসহ আ-টক ৪ ময়মনসিংহ রেঞ্জে অক্টোবর মাসের অপ-রাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ময়মনসিংহ রেঞ্জের শ্রে-ষ্ঠ পুলিশ সুপার কামরুল হাসান ক্ষেতলালে নিখোঁ-জের জিডি করার কয়েক ঘণ্টার মধ্যেই বায়েজিদকে উদ্ধা-র করল পুলিশ নীলফামারীর নবাগত এসপি কে ফুলের শুভেচ্ছা জানালেন ডিআইজি সলঙ্গার হাটিকুমরুলে যুবদলের উদ্যোগে বিক্ষো-ভ মিছিল সিংড়ার কৃতি সন্তান বিভাগীয় উপপরিচালক আব্দুস সালামকে সম্মা-ননা স্মারক প্রদান জয়পুরহাটে পিকনিকের আড়ালে নাশ-কতার পরিকল্পনা, আট-ক ১৯ মঠবাড়ীতে ভূমি অফিসের কার্যক্রমসহ ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন কর্ম-কান্ডের পরিদর্শন ইউএনও’র সুজানগরে তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা অর্থা-য়নে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা অনুষ্ঠিত

জয়পুরহাটে পিকনিকের আড়ালে নাশ-কতার পরিকল্পনা, আট-ক ১৯

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ৩৬ Time View

মোঃ দেলোয়ার হোসেন বাবু
জয়পুরহাট স্টাফ রিপোর্টার

জয়পুরহাটের আক্কেলপুরে পিকনিকের আড়ালে নাশকতার পরিকল্পনার অভিযোগে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। তবে আটক ব্যক্তিদের স্বজনদের দাবি, তাঁরা নাশকতা নয়, পিকনিক করতে সেখানে জড়ো হয়েছিলেন।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে আটক ১৯ আসামিকে জয়পুরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আক্কেলপুর আমলী আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালতের বিচারক তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মঙ্গলবার রাত ১০টার দিকে আক্কেলপুর পৌরশহরের পশ্চিম বিহারপুর মহল্লার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

পুলিশের করা মামলার এজাহারে বলা হয়েছে, আটক ব্যক্তিরা সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর ও জনমনে আতঙ্ক সৃষ্টির পরিকল্পনা করছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে ২০ থেকে ২৫ জন পালিয়ে যান বলেও এজাহারে উল্লেখ রয়েছে।

আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী আবদুর রহমান সঞ্জু,পৌর যুবলীগের সাধারণ সম্পাদক নাসিমুজ্জামান রকেট এবং পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম হোসেন। এ ছাড়া রয়েছেন একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং একটি কলেজের কম্পিউটার অপারেটর ও প্রহরী।
এ ঘটনায় ৯টি মোটরসাইকেল ও ৮টি মুঠোফোন জব্দ করেছে পুলিশ। বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারায় তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

তবে আসামিদের স্বজনেরা বলছেন, আটক ব্যক্তিরা পিকনিক করতে সেখানে গিয়েছিলেন। তাঁদের বিরুদ্ধে নাশকতার অভিযোগ সঠিক নয়।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী মাসুদ বলেন, নাশকতার পরিকল্পনার খবর পেয়ে অভিযান চালিয়ে ১৯ জনকে আটক করা হয়েছে। থানার হাজতে জায়গা না থাকায় তাঁদের জয়পুরহাট সদর থানায় পাঠানো হয়।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়৷

মোঃ দেলোয়ার হোসেন বাবু
জয়পুরহাট স্টাফ রিপোর্টার।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin