শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম :-
আশুলিয়ার জামগড়ায় ১২ মাস জ-লাবদ্ধতা, চরম দু-র্ভোগে শিক্ষার্থী-শ্রমিকসহ এলাকাবাসী মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনু-ষ্ঠিত ভ্রাতৃত্ববোধ অটুট রাখার আ-হ্বানে চট্টগ্রামে ‘উজ্জীবন’-এর পুনর্মিলনী গৌরনদীতে দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের অভিষেক অনুষ্ঠিত, সাহিত্য-সংস্কৃতির বিকাশে নতুন প্র-ত্যয় সলঙ্গায় বিএনপি’র বিক্ষো-ভ ও প্র-তিবাদ সমাবেশ  ‎গুরুতর অসুস্থ জিন্নাকে গ্রে-প্তার না করে বিপাকে ওসি; কি ঘটেছিল সেদিন? জাহাঙ্গীর নগর ইউপি নির্বাচনে প্রার্থী হয়ে আসছেন সাবেক ইউপি সদস্য বকুল বেগম শাজাহানপুরের ফুলকোট গ্রামে চেয়ারম্যান প্রার্থী আব্দুল্লাহ ছোটনের গ-ণসংযোগ ‎বান্দরবান সেক্টর ও ৬৫ বিজিবির বিশেষ যৌথ অভিযানে ৯৯ রাউন্ড গো-লাবারুদ উদ্ধার হালুয়াঘাটে এনসিপি নেতার বাসায় অ-গ্নিসংযোগের ঘটনায় এড.মাহবুবের নি-ন্দা

চু-রি করতে গিয়ে বিএনপির নেতাকর্মীদের হাতে আট-ক শ্রমিকদল নেতা, বহি-ষ্কার করল দল

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ৯১ Time View

মোঃ নাঈম মল্লিক, ঝালকাঠি প্রতিনিধি

চুরি করতে গিয়ে পিরোজপুরের মঠবাড়িয়ায় বিএনপির নেতাকর্মীদের হাতে আটক হয়েছেন ঝালকাঠি জেলা অটো শ্রমিকদলের সভাপতি মো. আলম ফকিরসহ দুজন।

আজ মঙ্গলবার ভোররাতে উপজেলার মিরুখালী এলাকায় তাঁদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। এ সময় তাঁদের কাছ থেকে তালা কাটার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে মঠবাড়িয়া ইউনিয়নের বিএনপির নেতাকর্মীরা এলাকায় আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে সড়কে পাহারা দিচ্ছিলেন। এ সময় মিরুখালী এলাকায় চুরির চেষ্টা করার সময় আলম ফকিরসহ দুজনকে হাতেনাতে আটক করেন তাঁরা। পরে তাঁদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।

আটকের পর পুলিশের কাছে নিজের প্রকৃত পরিচয় গোপন করে ‘কালাম ফকির’ নামে পরিচয় দেন আলম ফকির। বিষয়টি নিশ্চিত করেছেন মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম। পরে পুলিশ তাঁদের আদালতে পাঠায়। আদালতের নির্দেশে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে আটকের খবর পাওয়ার পর আলম ফকিরকে দল থেকে বহিষ্কার করেছে ঝালকাঠি জেলা শ্রমিকদল। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অসামাজিক কর্মকাণ্ডসহ বিভিন্ন অভিযোগে তাঁকে জেলা অটো শ্রমিকদলের সভাপতির পদসহ দলের সাধারণ সদস্যপদ থেকেও বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) ঝালকাঠি জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো. মামুন অর রশিদের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আলম ফকিরের বিরুদ্ধে ইতিপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, অসামাজিক কর্মকাণ্ডসহ বিভিন্ন অভিযোগ পাওয়া গেছে। এসব বিষয়ে তাঁকে একাধিকবার মৌখিকভাবে সতর্ক করা হলেও তাঁর আচরণে কোনো পরিবর্তন আসেনি। সার্বিক বিষয় বিবেচনায় তাঁকে ঝালকাঠি জেলা অটো শ্রমিকদলের সভাপতির পদসহ দলের সাধারণ সদস্যপদ থেকেও বহিষ্কার করা হয়েছে।

ঝালকাঠি থানা-পুলিশ সূত্রে জানা গেছে, আলম ফকির এর আগেও একাধিকবার চুরির ঘটনায় আটক হয়েছিলেন এবং কারাভোগ করেছেন। আটক অপর ব্যক্তির বাড়িও ঝালকাঠি জেলায় বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin