
হেলাল শেখঃ পাবনার আমিনপুরে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের আহাম্মদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের প্রচার সম্পাদক মোঃ শফিকুল ইসলাম (২২) গ্রেফতার হয়েছেন।
বুধবার (১১ নভেম্বর ২০২৬) রাত সাড়ে ১২টার দিকে আমিনপুর থানাধীন আহাম্মদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ভুরকুলিয়া বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আমিনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলামের নেতৃত্বে ইন্সপেক্টর (তদন্ত), এসআই (নিরস্ত্র) মোঃ সাদিকুল ইসলামসহ পুলিশের একটি দল এ অভিযানে অংশ নেয়।
গ্রেফতারকৃত শফিকুল ইসলাম ভুরকুলিয়া গ্রামের মোঃ অলফাত প্রামাণিকের ছেলে। তিনি আহাম্মদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের প্রচার সম্পাদক বলে পুলিশ জানিয়েছে।
আমিনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম গণমাধ্যমকে জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।