
মোঃ হামিদার রহমান নীলফামারী প্রতিনিধি:
মুক্তিযুদ্ধের চেতনায় দেশব্যাপী সর্বস্তরের সাংবাদিকদের ঐক্যবদ্ধতা ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত সাংবাদিক সংগঠন ‘বাংলাদেশ প্রেস ক্লাব’-এর নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলা শাখা কার্যালয় শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব, রংপুর বিভাগের সভাপতি এস.আর শফিকুল ইসলাম (রতন)।
সৈয়দপুর উপজেলার চৌধুরী টাওয়ারের (৩য় তলা) কার্যালয়ে এই উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা শাখার আহবায়ক মো. রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে সাংগঠনিক বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস ক্লাব, রংপুর বিভাগের সাধারণ সম্পাদক এনামুল হক স্বাধীন। এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোহা. শাহীন আক্তার শাহীন।
এছাড়া বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন—বাংলাদেশ প্রেস ক্লাব, নীলফামারী জেলা শাখার সভাপতি আজিজুল ইসলাম বুলু। সাধারণ সম্পাদক মো. হামিদার রহমান। সহ-সভাপতি মো. আমিরুজ্জামান। সহসাধারণ সম্পাদক বাদশা প্রামানিক, রংপুর জেলা সভাপতি শরিফা বেগম শিউলী, সাধারণ সম্পাদক রবিন চৌধুরী রাসেল, ডিমলা উপজেলা শাখার যুগ্ম আহবায়ক নূর মোহাম্মদ সুমন প্রমূখ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সৈয়দপুর উপজেলা শাখার যুগ্ম আহবায়ক মো. ইবনে আলী সরকারসহ উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং উপদেষ্টামণ্ডলীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, অধিকার রক্ষা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়
হামিদার রহমান
নীলফামারী প্রতিনিধি।।