বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম :-
চট্টগ্রামে শিক্ষার অঙ্গনে সম্ভাবনার নতুন অধ্যায়, ১২ বছরে স্বপ্ন পাবলিক স্কুল এন্ড কলেজ ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নিমার্ণ কাজে কর্মকর্তাদের অনি-য়ম ও দু-র্নীতি মোহনপুরে দুটি ইট ভাটার কার্যক্রম বন্ধ এবং একটিকে ৪ লাখ টাকা জ-রিমানা তানোরে পুকুরে বি-ষ দিয়ে মাছ নি-ধন রাজশাহী নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক উপাদান সংরক্ষণে সমন্বিত উদ্যোগের আ-হ্বান সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রা-ণনাশের হু-মকি, নিরব বা-হিনীর বিরুদ্ধে চাঁ-দাবাজি ও অ-স্ত্রবাজির অভিযোগ পঞ্চগড়ের খুদে নায়েল যা-চ্ছে মালয়েশিয়ায়, ইংলিশ অলিম্পিয়াডে বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) কর্তৃক পঞ্চগড় সীমান্তে ভারতীয় গরু আ-টক নাঙ্গলকোটের ভুলুয়াপাড়ায় নাইট চাইনিজ বার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের সমাপনী ম্যাচ অনুষ্ঠিত স্বামীকে বাচাঁতে কিডনি দিলেন স্ত্রী- বিরল ভালবাসার উদাহরন

বাংলাদেশ প্রেস/ক্লাব সৈয়দপুর উপজেলা শাখার অফিস উদ্বোধন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ৭৩ Time View

 মোঃ হামিদার রহমান নীলফামারী প্রতিনিধি:

মুক্তিযুদ্ধের চেতনায় দেশব্যাপী সর্বস্তরের সাংবাদিকদের ঐক্যবদ্ধতা ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত সাংবাদিক সংগঠন ‘বাংলাদেশ প্রেস ক্লাব’-এর নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলা শাখা কার্যালয় শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব, রংপুর বিভাগের সভাপতি এস.আর শফিকুল ইসলাম (রতন)।

​সৈয়দপুর উপজেলার চৌধুরী টাওয়ারের (৩য় তলা) কার্যালয়ে এই উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা শাখার আহবায়ক মো. রফিকুল ইসলাম।

​অনুষ্ঠানে সাংগঠনিক বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস ক্লাব, রংপুর বিভাগের সাধারণ সম্পাদক এনামুল হক স্বাধীন। এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোহা. শাহীন আক্তার শাহীন।

​এছাড়া বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন—​বাংলাদেশ প্রেস ক্লাব, নীলফামারী জেলা শাখার সভাপতি আজিজুল ইসলাম বুলু। ​সাধারণ সম্পাদক মো. হামিদার রহমান। ​সহ-সভাপতি মো. আমিরুজ্জামান। সহসাধারণ সম্পাদক বাদশা প্রামানিক, রংপুর জেলা সভাপতি শরিফা বেগম শিউলী, সাধারণ সম্পাদক রবিন চৌধুরী রাসেল, ডিমলা উপজেলা শাখার যুগ্ম আহবায়ক নূর মোহাম্মদ সুমন প্রমূখ।

​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সৈয়দপুর উপজেলা শাখার যুগ্ম আহবায়ক মো. ইবনে আলী সরকারসহ উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং উপদেষ্টামণ্ডলীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, অধিকার রক্ষা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়

হামিদার রহমান
নীলফামারী প্রতিনিধি।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin