মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :-
ঝিকরগাছার কুলবাড়ীয়া বিকেএস মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিতি সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত উল্লাপাড়ায় কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ উদ্বোধন সুনামগঞ্জের জগন্নাথপুরে আদালতের রায় অমা-ন্য করে সংখ্যালঘু পরিবারের জমি দখ-লের চেষ্টার অভিযোগ পঞ্চগড়ে বিএনপি নেতাও সাবেক ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে অ-পপ্রচারের অভি-যোগে সংবাদ সম্মেলন বানারীপাড়া বন্দর বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির নবনির্বাচিতদের পরিচিতি সভা নি-ষিদ্ধ ছাত্রলীগের ধ-র্মঘটে গোপালগঞ্জে পুলিশের গাড়িতে ভা-ঙচুর ও অ-গ্নিসংযোগ গোবিপ্রবিতে আন্তর্জাতিক হিসাব বিজ্ঞান দিবস উদযাপন আমিনপুর থানার নবাগত (ওসি) শহিদুল ইসলামের যোগদান- অ-পরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স আশুলিয়ায় পরিবেশ দূষ/ণের মহোৎসব, নিরব ভূমিকায় সংশ্লিষ্ট কর্মকর্তারা আমিনপুর থানা পুলিশের বিশেষ অভি-যানে কার্যক্রম নিষি-দ্ধ যুবলীগের ইউনিয়ন সহ-সভাপতি গ্রেফ-তার

উল্লাপাড়ায় কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ উদ্বোধন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ৪১ Time View

জি,এম স্বপ্না, সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রবি মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে ২ হাজার ৬ শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১১টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ২০২৬-২৭ অর্থ বছরের কৃষি প্রণোদনা কর্মসূচির অংশ হিসেবে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।প্রণোদনা হিসেবে প্রত্যেক কৃষক পাচ্ছেন এক কেজি সরিষার বীজ, এক কেজি পটাশ ও এক কেজি টিএসপি সার। উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভায় পর্যায়ক্রমে কয়েকটি ধাপে এসব সার ও বীজ বিতরণ করা হবে। প্রথম ধাপে পাঁচটি ইউনিয়নের কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করা হবে।
বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুবর্ণা ইয়াসমিন সুমি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হানুল ইসলাম। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ হেলাল সরকার, সাবেক পৌর মেয়র ও পৌর বিএনপির সভাপতি মোঃ বেলাল হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী উল্লাপাড়া উপজেলা শাখার আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক মোঃ শাহজাহান আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।উদ্বোধন অনুষ্ঠানে কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমি সাংবাদিকদের বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের চাষাবাদে উৎসাহিত করতে সরকার কৃষি প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করছেন। কৃষকদের মাঝে উন্নতমানের সার ও বীজ বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। ফলে রবি মৌসুমে সরিষা, মসুর ও খেসারি ফসলের আবাদ সম্প্রসারণের পাশাপাশি উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin