শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম :-
নাগেশ্বরীতে জমি বি-রোধের জেরে গৃহবধূ ও দুই শিশুর ওপর হাম-লার অভি-যোগ স্বপ্ন পাবলিক স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশে অনুষ্ঠিত বিএমডিএর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আসাদুজ্জামানের ক-বর জিয়ারত পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দু-র্বৃত্তদের আ-গুনে ভ-স্মীভূত পাকা ধান, দি-শেহারা কৃষক আব্দুল জলিল এসআরবি এর যৌ-থ অ-ভিযানে উল্লাপাড়া থানার চাঞ্চল্যকর হ-ত্যা মামলার ৪ নাম্বার আ-সামি গ্রে-ফতার বাঁ-চতে চান সাংবাদিক এ রহমান মুকুল: কিডনি প্র-তিস্থাপনে প্রয়োজন ৫০ লাখ টাকা ঝালকাঠির নলছিটিতে এম খান লিমিটেড বৃত্তি পরীক্ষা শুরু পঞ্চগড় সীমান্তে অবৈ-ধ অ-নুপ্রবেশ ঠেকাতে সেক্টর কমান্ডার, আইসিপি তে বিভিন্ন সংস্থার সাথে ম-তবিনিময় ধুবিল ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক পদ-প্রার্থী মোস্তফা কামাল শাজাহানপুরে ফ্যাক্টরিতে কাজ করতে যাওয়ার পথে নারী শ্রমিক ধ-র্ষণের শিকার,ধ-র্ষক গ্রে-ফতার

‎সেনাবাহিনীর মানবিক উদ্যোগ: থানচিতে বিনামূল্যে চিকিৎসাসেবা ও বড়দিন উপলক্ষে সহায়তা প্রদান

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ১৬৮ Time View

‎
‎বান্দরবান( থানচি) প্রতিনিধি: মথি ত্রিপুরা।
‎
‎
‎বান্দরবান পার্বত্য জেলা থানচি উপজেলা , ০৯ নভেম্বর ২০২৬: দুর্গম অঞ্চলে আইন-শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পাহাড়ি জনগোষ্ঠীর জীবনযাত্রার মানোন্নয়ন, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং বিভিন্ন ধর্মীয় উৎসব উদযাপনে ধারাবাহিক মানবিক সহায়তা প্রদান করে আসছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় আজ বান্দরবানের থানচি উপজেলার দুর্গম থান্দুই পাড়ায় সন্ত্রাসীদের দ্বারা নির্যাতিত ও ক্ষতিগ্রস্ত পাড়াবাসীসহ স্থানীয় সাধারণ জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর বাকলাইপাড়া আর্মি ক্যাম্পের উদ্যোগে বিনামূল্যে একটি মেডিকেল ক্যাম্পেইন ও বড়দিনের প্রাক্কালে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
‎
‎আয়োজিত এ উদ্যোগে ১৬ ইস্ট বেঙ্গলের উপ-অধিনায়ক এবং মেডিকেল অফিসার উপস্থিত থেকে জনকল্যাণমূলক কার্যক্রমে অংশগ্রহণ করেন। মেডিকেল ক্যাম্পেইনের আওতায় এলাকার সাধারণ পাড়াবাসির পাশাপাশি সন্ত্রাসী গোষ্ঠীর অপতৎপরতায় নির্যাতিত ও ক্ষতিগ্রস্ত পাহাড়ি জনগোষ্ঠীর মাঝেও বিনামূল্যে প্রয়োজনীয় চিকিৎসাসেবা এবং জীবনরক্ষাকারী ওষুধ প্রদান করা হয়। দুর্গম এলাকায় বিশেষজ্ঞ চিকিৎসাসেবা ও ওষুধপত্র পেয়ে স্থানীয় সাধারণ মানুষ দারুণ উপকৃত হন।
‎
‎এছাড়া আসন্ন বড়দিন উৎসবকে সামনে রেখে স্থানীয় খ্রিষ্টান সম্প্রদায়ের ধর্মীয় ও সামাজিক কার্যক্রম নির্বিঘ্ন ও আনন্দমুখর করতে স্থানীয় গির্জার জন্য ২৫টি চেয়ার, ১টি সোলার প্যানেল, ১টি ব্যাটারি এবং ১টি সাউন্ড বক্স প্রদান করা হয়। সেনাবাহিনীর এমন আন্তরিক ও জনকল্যাণমূলক পদক্ষেপে থান্দুই পাড়ার স্থানীয় বাসিন্দারা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, দুঃসময়ে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদাই তাদের পাশে বটবৃক্ষের মতো ছায়া হয়ে দাঁড়িয়েছে।
‎
‎পার্বত্য চট্টগ্রামে সকল জাতিগোষ্ঠীর জানমালের নিরাপত্তা বিধানের পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য এবং শান্তি বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনী বদ্ধপরিকর। ভবিষ্যতেও পাহাড়ি জনগোষ্ঠীর কল্যাণে এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমের ধারা অব্যাহত থাকবে বলে জানিয়েছে সেনা কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin