শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম :-
নাগেশ্বরীতে জমি বি-রোধের জেরে গৃহবধূ ও দুই শিশুর ওপর হাম-লার অভি-যোগ স্বপ্ন পাবলিক স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশে অনুষ্ঠিত বিএমডিএর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আসাদুজ্জামানের ক-বর জিয়ারত পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দু-র্বৃত্তদের আ-গুনে ভ-স্মীভূত পাকা ধান, দি-শেহারা কৃষক আব্দুল জলিল এসআরবি এর যৌ-থ অ-ভিযানে উল্লাপাড়া থানার চাঞ্চল্যকর হ-ত্যা মামলার ৪ নাম্বার আ-সামি গ্রে-ফতার বাঁ-চতে চান সাংবাদিক এ রহমান মুকুল: কিডনি প্র-তিস্থাপনে প্রয়োজন ৫০ লাখ টাকা ঝালকাঠির নলছিটিতে এম খান লিমিটেড বৃত্তি পরীক্ষা শুরু পঞ্চগড় সীমান্তে অবৈ-ধ অ-নুপ্রবেশ ঠেকাতে সেক্টর কমান্ডার, আইসিপি তে বিভিন্ন সংস্থার সাথে ম-তবিনিময় ধুবিল ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক পদ-প্রার্থী মোস্তফা কামাল শাজাহানপুরে ফ্যাক্টরিতে কাজ করতে যাওয়ার পথে নারী শ্রমিক ধ-র্ষণের শিকার,ধ-র্ষক গ্রে-ফতার

৪৫ বছরেও মানুষের হৃদয় থেকে মু-ছে যায়নি বিএনপি-এমপি আনু

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ৯৪ Time View

সিরাজগঞ্জ প্রতিনিধি :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মাত্র সাড়ে তিন বছরের মধ্যেই মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিল। সেই ভালোবাসা ও আবেগের কারণে ৪৫ বছরেও মানুষের হৃদয় থেকে বিএনপিকে মুছে ফেলা যায়নি বলে মন্তব্য করেছেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।
তিনি বলেন, বিএনপিকে মাইনাস ফর্মুলার মাধ্যমে বারবার রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করার চেষ্টা করা হয়েছে। ফ্যাসিস্ট সরকারও নানা ষড়যন্ত্র করে দলটিকে মাইনাস করতে চেয়েছিল। কিন্তু জনগণের ভালোবাসার কারণে তারা সফল হয়নি। বিএনপি শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি মানুষের ভালোবাসা ও আবেগের সঙ্গে জড়িয়ে আছে।আজ শনিবার (৭ নভেম্বর) দুপুরে সিংড়া কোর্ট মাঠ চত্বরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যক্ষ আনু বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। এ দিনের ঐতিহাসিক তাৎপর্য ও চেতনা আমাদের জাতীয় ঐক্য, স্বাধীনতা ও সার্বভৌমত্বের গুরুত্ব স্মরণ করিয়ে দেয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্ব ও বিএনপির রাজনৈতিক ইতিহাস দেশের মানুষের কাছে স্মরণীয় হয়ে রয়েছে।
নিজ নির্বাচনী এলাকার উন্নয়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে এমপি আনু বলেন, নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমার সিংড়ায় কোনো চাঁদাবাজি, জমি দখল কিংবা পুকুর দখল থাকবে না। এখন আগের তুলনায় সিংড়ার মানুষ ভালো আছে, শান্তিতে আছে। আপনাদের সহযোগিতা পেলে আগামীতে সিংড়াকে সন্ত্রাসমুক্ত ও শান্তির জনপদ হিসেবে গড়ে তুলব।সিংড়া পৌর বিএনপির আহ্বায়ক শাখাওয়াত হোসেন সাখার সভাপতিত্বে এবং বিএনপি নেতা রফিকুল ইসলাম বুলেটের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্যসচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট শামীম হোসেন ভিপি প্রমুখ।
এর আগে দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলার ১২টি ইউনিয়ন ও পৌরসভা থেকে বিএনপির নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সিংড়া গোল-ই-আফরোজ সরকারি কলেজ মাঠে সমবেত হন। পরে সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আনুর নেতৃত্বে সেখান থেকে একটি বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি পৌরশহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মোড় প্রদক্ষিণ শেষে কোর্ট মাঠ চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে আয়োজিত আলোচনা সভায় নেতাকর্মীরা অংশ নেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin