শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :-
নাগেশ্বরীতে জমি বি-রোধের জেরে গৃহবধূ ও দুই শিশুর ওপর হাম-লার অভি-যোগ স্বপ্ন পাবলিক স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশে অনুষ্ঠিত বিএমডিএর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আসাদুজ্জামানের ক-বর জিয়ারত পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দু-র্বৃত্তদের আ-গুনে ভ-স্মীভূত পাকা ধান, দি-শেহারা কৃষক আব্দুল জলিল এসআরবি এর যৌ-থ অ-ভিযানে উল্লাপাড়া থানার চাঞ্চল্যকর হ-ত্যা মামলার ৪ নাম্বার আ-সামি গ্রে-ফতার বাঁ-চতে চান সাংবাদিক এ রহমান মুকুল: কিডনি প্র-তিস্থাপনে প্রয়োজন ৫০ লাখ টাকা ঝালকাঠির নলছিটিতে এম খান লিমিটেড বৃত্তি পরীক্ষা শুরু পঞ্চগড় সীমান্তে অবৈ-ধ অ-নুপ্রবেশ ঠেকাতে সেক্টর কমান্ডার, আইসিপি তে বিভিন্ন সংস্থার সাথে ম-তবিনিময় ধুবিল ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক পদ-প্রার্থী মোস্তফা কামাল শাজাহানপুরে ফ্যাক্টরিতে কাজ করতে যাওয়ার পথে নারী শ্রমিক ধ-র্ষণের শিকার,ধ-র্ষক গ্রে-ফতার

মধুপুরে মাদ-ক মামলায় দুই বছরের সা-জাপ্রাপ্ত নারী গ্রে-প্তার

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ৮৫ Time View

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের মধুপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার আউশনারা ইউনিয়নের মোটের বাজার এলাকার ঋষিপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ওই নারীর নাম কিরু রানী ঋষি (৪৬)। তিনি মোটের বাজার ঋষিপাড়া এলাকার মৃত মিলন ঋষির স্ত্রী।
পুলিশ সূত্রে জানা যায়, মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম ফজলুল হকের সার্বিক দিকনির্দেশনায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন থানার এসআই কামরুল। এ সময় এএসআই পিন্টু তালুকদার, এএসআই মোস্তাইনসহ নারী পুলিশ সদস্যরা অংশ নেন। অভিযান চালিয়ে নিজ এলাকা মোটের বাজারের ঋষিপাড়া থেকে কিরু রানী ঋষিকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে দায়ের করা মাদক মামলায় আদালত দুই বছরের সাজা প্রদান করেন। সাজাপ্রাপ্ত হওয়ার পর থেকে তিনি পুলিশের নজরদারিতে ছিলেন। শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর শনিবার (৭ নভেম্বর) তাকে টাঙ্গাইল বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin