শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :-
পঞ্চগড়ে করতোয়া নদীর তীরে পর্যটন কেন্দ্র গড়ার পরিকল্পনা, থাকবে খেলার মাঠ ও বিনোদন পার্ক মধুপুরে টনসিল অপারেশনের পর রোগীর শারীরিক অবস্থার অ-বনতি, আইসিইউতে মৃ-ত্যুর সঙ্গে পাঞ্জা খুঁটির বিদ্যুৎ চু-রি করে ইজিবাইক চার্জের ব্যবসা – অভি-যানে তার ও চার্জার জ-ব্দ নলডাঙ্গায় বটগাছের ম-গডালে আ-টকে পড়া ১৩ বছরের কিশোরকে উদ্ধার করলো ফায়ার সার্ভিস পাওনা টাকা চাওয়ায় ছোট ভাইয়ের মাথা ফা-টালো বড় ভাই সলঙ্গায় খেলাঘরের উদ্যোগে দেড় শতাধিক শিক্ষার্থীর চিত্রাঙ্কন প্রতিযোগিতা চট্টগ্রামে টিচার্স ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নলছিটির সুবিদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩ নম্বর ওয়ার্ডে মোজাম্মেল হকের নির্বাচনি প্রচারণা শুরু দোয়ারাবাজারে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো তরুণ শিক্ষানুরাগী কয়েছ আহমদ ও মিজানুর রহমান প্রথম আদর্শ মেধাবৃত্তি পরীক্ষা সুজানগর উপজেলা যুবদলের আহবায়ক পিন্টুকে জড়িয়ে মি-থ্যা অভিযোগ এবং গণমাধ্যমে সংবাদ প্রকাশের পরিপ্রেক্ষিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধনের মধ্য দিয়ে দেশব্যাপী শুরু হলো ক্রীড়া প্রতিভা অন্বেষণ কর্মসূচি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ৩৯ Time View

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি:

শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা বিকাশ এবং খেলাধুলাকে পেশা হিসেবে গড়ে তোলার স্বপ্ন নিয়ে দেশব্যাপী শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ (সিজন-২)। ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ প্রতিপাদ্য এবং ‘স্বপ্নের পথে, বিজয়ের সাথে’ স্লোগানে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৩টায় খুলনা জেলা স্টেডিয়ামে আয়োজিত মূল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশব্যাপী এ ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন। এরই অংশ হিসেবে রাজশাহীর চারঘাটে উপজেলা পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে চারঘাট-বাঘা আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ ফেস্টুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস।

এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভির আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি বিদ আল মামুন হাসান, চারঘাট পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম আসাদুজ্জামান, উপজেলা পপঃ কর্মকর্তা ফায়সাল আহমেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সরওয়াদ্দিন, উপজেলা একাডেমিক সুপার ভাইজার রাহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুল সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, ক্রীড়া সংগঠক, শিক্ষার্থী, সাংবাদিক ও অভিভাবকরা।

১০ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে দেশের ৬৪টি জেলায় ১০টি ইভেন্টে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে তাদের প্রশিক্ষণ ও বিকাশের সুযোগ সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে।

মোঃ মোজাম্মেল হক
চারঘাট, রাজশাহী ।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin