শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম :-
বাঁ-চতে চান সাংবাদিক এ রহমান মুকুল: কিডনি প্র-তিস্থাপনে প্রয়োজন ৫০ লাখ টাকা ঝালকাঠির নলছিটিতে এম খান লিমিটেড বৃত্তি পরীক্ষা শুরু পঞ্চগড় সীমান্তে অবৈ-ধ অ-নুপ্রবেশ ঠেকাতে সেক্টর কমান্ডার, আইসিপি তে বিভিন্ন সংস্থার সাথে ম-তবিনিময় ধুবিল ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক পদ-প্রার্থী মোস্তফা কামাল শাজাহানপুরে ফ্যাক্টরিতে কাজ করতে যাওয়ার পথে নারী শ্রমিক ধ-র্ষণের শিকার,ধ-র্ষক গ্রে-ফতার জমিজমা নিয়ে বিরো-ধের জেরে ছোট ভাইয়ের কো-পে বড় ভাই নিহ-ত ছাত্রীকে নিয়ে পা-লিয়ে যাওয়ার সময় ফরিদপুরে গ্রে-প্তার উল্লাপাড়ার শিক্ষক যশোরে ১৫টি স্বর্ণের বারসহ ৩ পা-চারকারী আ-টক, জ-ব্দ প্রাইভেট কার লালমোহনে মেম্বার প্রার্থী সালাউদ্দিনের সমর্থনে ম-তবিনিময় সভা দরজা ভেঙে ব্যবসায়ীর ঝুলন্ত লা-শ উদ্ধার, মিলল চিরকুট

বেনাপোল ইমিগ্রেশনে আ-টক কার্যক্রম নি-ষিদ্ধ যুবলীগ নেতা হিমাংশু পাল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ৩৭ Time View

আজিজুল ইসলাম, বেনাপোল প্রতিনিধি: বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারতে যাওয়ার সময় স্টপ লিস্টে নাম থাকায় হিমাংশু পাল নামে এক যুবলীগ নেতাকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।

বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় ভারতে যাওয়ার উদ্দেশ্যে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনে উপস্থিত হন হিমাংশু পাল। এ সময় তার পরিচয় ও প্রয়োজনীয় তথ্য যাচাই-বাছাই করতে গিয়ে স্টপ লিস্টে নাম পাওয়া যায়। পরে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।

আটক হিমাংশু পাল বাগেরহাট সদর থানার হাড়িখালী গ্রামের অমলেন্দু পালের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, হিমাংশু পালের বিরুদ্ধে বাগেরহাট সদর থানায় ১৭ জুলাই ২০২৬ তারিখে দায়ের করা ২০ নম্বর মামলায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২ ও ১৩ ধারায় অভিযোগ রয়েছে।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুর রহমান জানান, স্টপ লিস্টে নাম থাকায় বাগেরহাটের যুবলীগ নেতা হিমাংশু পালকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin