শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :-
পঞ্চগড়ে করতোয়া নদীর তীরে পর্যটন কেন্দ্র গড়ার পরিকল্পনা, থাকবে খেলার মাঠ ও বিনোদন পার্ক মধুপুরে টনসিল অপারেশনের পর রোগীর শারীরিক অবস্থার অ-বনতি, আইসিইউতে মৃ-ত্যুর সঙ্গে পাঞ্জা খুঁটির বিদ্যুৎ চু-রি করে ইজিবাইক চার্জের ব্যবসা – অভি-যানে তার ও চার্জার জ-ব্দ নলডাঙ্গায় বটগাছের ম-গডালে আ-টকে পড়া ১৩ বছরের কিশোরকে উদ্ধার করলো ফায়ার সার্ভিস পাওনা টাকা চাওয়ায় ছোট ভাইয়ের মাথা ফা-টালো বড় ভাই সলঙ্গায় খেলাঘরের উদ্যোগে দেড় শতাধিক শিক্ষার্থীর চিত্রাঙ্কন প্রতিযোগিতা চট্টগ্রামে টিচার্স ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নলছিটির সুবিদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩ নম্বর ওয়ার্ডে মোজাম্মেল হকের নির্বাচনি প্রচারণা শুরু দোয়ারাবাজারে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো তরুণ শিক্ষানুরাগী কয়েছ আহমদ ও মিজানুর রহমান প্রথম আদর্শ মেধাবৃত্তি পরীক্ষা সুজানগর উপজেলা যুবদলের আহবায়ক পিন্টুকে জড়িয়ে মি-থ্যা অভিযোগ এবং গণমাধ্যমে সংবাদ প্রকাশের পরিপ্রেক্ষিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

গ্রাম পুলিশ হচ্ছে তৃণমূল পর্যায়ের সরকার-জহির উদ্দিন স্বপন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ৭৬ Time View

কে এম সোহেব জুয়েল ঃ

সাবেক তথ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রীর পদমর্যাদা) এম জহির উদ্দিন স্বপন বলেছেন, গ্রাম পুলিশ হচ্ছে তৃণমূল পর্যায়ের সরকার।বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা বারোটার দিকে বরিশালের গৌরনদী উপজেলার ৬৪ জন গ্রাম পুলিশদের মধ্যে বাইসাইকেল, পোশাক ও গ্রাম পুলিশদের সহধর্মীনিদের জন্য শাড়ি বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেছেন।

জহির উদ্দিন স্বপন আরও বলেন, রাজধানী থেকে প্রধানমন্ত্রী যদি প্রত্যন্ত অঞ্চলের একজন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতে চান তার মাধ্যম হচ্ছেন গ্রামপুলিশ। সেই অর্থে গ্রামপুলিশ হচ্ছেন তৃনমূল পর্যায়ের সরকার। গ্রাম পুলিশদের সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরও বলেছেন, আইনশৃংখলার প্রাথমিক গুরুত্বপূর্ন কাজে আমরা গ্রামপুলিশকে ব্যবহার করে থাকি। এই জনবলকে যদি পরিকল্পিতভাবে কাজে লাগানো যায় তাহলে আমাদের জনগনকে সেবা দিতে আরো সহজ হবে। এই চিন্তা থেকেই তাদেরকে প্রণোদনা দেওয়ার পরিকল্পনা গ্রহন করেছে সরকার। সেই পরিকল্পনার অংশহিসেবে পোশাক, জুতা ও সাইকেল দেওয়া হয়েছে। আগামী ৭ নভেম্বর প্রধানমন্ত্রী এই বিশাল গ্রামপুলিশ বাহিনীর উদ্দেশ্যে নীতি নির্ধারনী বক্তব্য দিবেন। গ্রামপুলিশদের দাবী সম্পর্কিত বার্তা প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দিবেন বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইব্রাহীমের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল, উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহবায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির আহবায়ক জাকির হোসেন শরীফ, ভারপ্রাপ্ত সদস্য সচিব সফিকুর রহমান শরীফ স্বপন, সিনিয়র যুগ্ম আহবায়ক কামরুজ্জামান খোকন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin