শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম :-
আশুলিয়ার জামগড়ায় ১২ মাস জ-লাবদ্ধতা, চরম দু-র্ভোগে শিক্ষার্থী-শ্রমিকসহ এলাকাবাসী মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনু-ষ্ঠিত ভ্রাতৃত্ববোধ অটুট রাখার আ-হ্বানে চট্টগ্রামে ‘উজ্জীবন’-এর পুনর্মিলনী গৌরনদীতে দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের অভিষেক অনুষ্ঠিত, সাহিত্য-সংস্কৃতির বিকাশে নতুন প্র-ত্যয় সলঙ্গায় বিএনপি’র বিক্ষো-ভ ও প্র-তিবাদ সমাবেশ  ‎গুরুতর অসুস্থ জিন্নাকে গ্রে-প্তার না করে বিপাকে ওসি; কি ঘটেছিল সেদিন? জাহাঙ্গীর নগর ইউপি নির্বাচনে প্রার্থী হয়ে আসছেন সাবেক ইউপি সদস্য বকুল বেগম শাজাহানপুরের ফুলকোট গ্রামে চেয়ারম্যান প্রার্থী আব্দুল্লাহ ছোটনের গ-ণসংযোগ ‎বান্দরবান সেক্টর ও ৬৫ বিজিবির বিশেষ যৌথ অভিযানে ৯৯ রাউন্ড গো-লাবারুদ উদ্ধার হালুয়াঘাটে এনসিপি নেতার বাসায় অ-গ্নিসংযোগের ঘটনায় এড.মাহবুবের নি-ন্দা

তেঁতুলিয়ায় শিক্ষার্থীদের মাঝে চেয়ারম্যান পদপ্রার্থী দুলাল হোসেন বাচ্চুর বল উপহার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ৮০ Time View

মুহম্মদ তরিকুল ইসলাম,তেতূলিয়া প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের কালদাসপাড়া ডাংগী সেরাজুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বল উপহার দিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী দুলাল হোসেন বাচ্চু।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আজানুর রহমানের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে বলগুলো বিতরণ করা হয়।

এ সময় বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির (এসএমসি) সহসভাপতি ও সাংবাদিক তরিকুল ইসলাম, সহকারী শিক্ষক আব্দুল্লাহ আল মামুন এবং সহকারী শিক্ষক মাসুদ উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং শারীরিক ও মানসিক বিকাশে উৎসাহিত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়। বল উপহার পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা যায়।

স্থানীয়দের মতে, শিশুদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বুড়াবুড়ি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী দুলাল হোসেন বাচ্চু বলেন, “শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের মেধা বিকাশের পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলার গুরুত্ব অপরিসীম। পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীরা যেন খেলাধুলার মাধ্যমে আনন্দময় শৈশব গড়ে তুলতে পারে, সে লক্ষ্যেই আমার পক্ষ থেকে এই সামান্য উপহার। আমি চাই, আমাদের এলাকার প্রতিটি শিশু সুস্থ্য, সুন্দর ও সুশিক্ষিত মানুষ হিসেবে গড়ে উঠুক। ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার চেষ্টা করব।”

মুহম্মদ তরিকুল ইসলাম।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin