শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম :-
লালমোহনে মেম্বার প্রার্থী সালাউদ্দিনের সমর্থনে ম-তবিনিময় সভা দরজা ভেঙে ব্যবসায়ীর ঝুলন্ত লা-শ উদ্ধার, মিলল চিরকুট প্রতি-কূলতা জয় করে উচ্চশিক্ষিত দুই মান্তা তরুণ-প্রশাসনের সম্মাননা মা-দক মুক্ত করে আধুনিক ও উন্নত ইউনিয়ন গড়ে তোলা হবে : দুলাল নিয়-ন্ত্রণ হারিয়ে বসতঘরের ওপর উ-ল্টে পড়ল বাস, দুটি ঘর বি-ধ্বস্ত এসআরবি’র যৌথ অ-ভিযানে উল্লাপাড়ার অ-পহরণ মামলার প্রধান আ-সামি গ্রেফতার ও ভি-কটিম উদ্ধার আজ ঐতিহাসিক কা-মান্না দিবস পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন সোনালী চেলা নদীর আন্তর্জাতিক সীমানা নি-র্ধারণ, খুশি বারকি ও বালু শ্রমিকরা তারাগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আ-লোচনা সভা

পোশাক শ্রমিকদের বেত-ন বৃদ্ধি ও অস-ন্তোষ নিরস-নে আশুলিয়ায় ঢাকা রেঞ্জের ডিআইজি

Reporter Name
  • Update Time : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ৬৭ Time View

হেলাল শেখঃ ঢাকার শিল্পাঞ্চল সাভার, আশুলিয়া ও ইপিজেড এলাকার পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধি, শ্রমিক অসন্তোষ নিরসন এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আশুলিয়া পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান।

সোমবার (২ নভেম্বর ২০২৬) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ঢাকার আশুলিয়ার জামগড়া এলাকায় তিনি শ্রমিকদের বেতন বৃদ্ধি, চলমান শ্রমিক অসন্তোষ নিরসন এবং শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন।

বক্তব্যে ডিআইজি মোস্তাফিজুর রহমান ও পুলিশ সুপার শামীমা পারভীন শ্রমিকদের শান্ত থাকার আহ্বান জানান। পাশাপাশি আন্দোলনের নামে কেউ ভাঙচুর, অগ্নিসংযোগ কিংবা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন। এ ঘটনায় ইতোমধ্যে কয়েকজনকে আটক করা হয়েছে বলেও জানানো হয়।
তারা শিল্পাঞ্চলের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে শ্রমিক, মালিকপক্ষ ও সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্য এবং বিপুলসংখ্যক গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

এ সময় শান্তি শৃঙ্খলা রক্ষায় ডিআইজি গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন। শিল্পাঞ্চলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং শ্রমিক অসন্তোষ নিরসনে পুলিশ ও গণমাধ্যমের সমন্বিত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন পুলিশের ডিআইজি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin