শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম :-
আশুলিয়ার জামগড়ায় ১২ মাস জ-লাবদ্ধতা, চরম দু-র্ভোগে শিক্ষার্থী-শ্রমিকসহ এলাকাবাসী মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনু-ষ্ঠিত ভ্রাতৃত্ববোধ অটুট রাখার আ-হ্বানে চট্টগ্রামে ‘উজ্জীবন’-এর পুনর্মিলনী গৌরনদীতে দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের অভিষেক অনুষ্ঠিত, সাহিত্য-সংস্কৃতির বিকাশে নতুন প্র-ত্যয় সলঙ্গায় বিএনপি’র বিক্ষো-ভ ও প্র-তিবাদ সমাবেশ  ‎গুরুতর অসুস্থ জিন্নাকে গ্রে-প্তার না করে বিপাকে ওসি; কি ঘটেছিল সেদিন? জাহাঙ্গীর নগর ইউপি নির্বাচনে প্রার্থী হয়ে আসছেন সাবেক ইউপি সদস্য বকুল বেগম শাজাহানপুরের ফুলকোট গ্রামে চেয়ারম্যান প্রার্থী আব্দুল্লাহ ছোটনের গ-ণসংযোগ ‎বান্দরবান সেক্টর ও ৬৫ বিজিবির বিশেষ যৌথ অভিযানে ৯৯ রাউন্ড গো-লাবারুদ উদ্ধার হালুয়াঘাটে এনসিপি নেতার বাসায় অ-গ্নিসংযোগের ঘটনায় এড.মাহবুবের নি-ন্দা

আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়ি ও চকিতে আগুন

Reporter Name
  • Update Time : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ৬৯ Time View

হেলাল শেখঃ ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ায় আবারও পোশাক শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। সর্বনিম্ন মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে বিক্ষোভ ও আন্দোলনে নেমেছেন পোশাক শ্রমিকরা।

সোমবার ( ২ নভেম্বর ২০২৬) সকাল থেকে ঢাকার আশুলিয়ার জামগড়া চৌরাস্তা ও ছয়তলাসহ বিভিন্ন এলাকায় শ্রমিকদের বিক্ষোভ, পুলিশ-শ্রমিক মুখোমুখি অবস্থান এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। উদ্ভূত পরিস্থিতিতে সকল পোশাক কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া নিরাপত্তার স্বার্থে একাধিক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

শিল্প পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার একটি তৈরি পোশাক কারখানায় ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকেই শিল্পাঞ্চলে উত্তেজনা বিরাজ করছিলো। নিশ্চিন্তপুর, নরসিংহপুর, কাঠগড়া, আমতলা বাজার ও নয়াপাড়া এলাকায় শ্রমিকরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। একই সঙ্গে গাজীপুরের কাশিমপুর ও কোনাবাড়ী শিল্পাঞ্চলেও আন্দোলন ছড়িয়ে পড়ছে।

বিক্ষোভ চলাকালে কয়েকটি কারখানায় ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিল্পাঞ্চলে অতিরিক্ত পুলিশ ও শিল্প পুলিশ, এপিবিএন ও থানা পুলিশের সদস্য মোতায়েন করা হয়েছে।

নিরাপত্তা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে গার্মেন্টসগুলো সাধারণ ছুটি ঘোষণা করেছেন মালিক পক্ষ। আইনশৃঙ্খলা বাহিনী জানায় বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin