মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :-
রাজশাহীর গোদাগাড়ীর এনসিপির আহ্বায়ক জিয়াউর রহমানকে গ্রেফ-তার করেছেন পুলিশ মোহনপুরে মাশরুম চাষের উ-জ্জ্বল সম্ভাবনা ফলের বাগান ব-দলে দিয়েছে কৃষি উদ্যোক্তা বেলালের জীবন সুনামগঞ্জে সামাজিক নিরীক্ষার ফলাফল জেলা প্রশাসকেহর কাছে হ-স্তান্তর পঞ্চগড়ে অবহেলায় ধ্বং/সের মুখে সোনাহারের জমিদার বাড়ি, সংরক্ষণে জোর দাবি নীলফামারীতে পুলিশের টিআরসি নিয়োগের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন চৌদ্দগ্রামে পিকআপের ধা/ক্কায় প্রা/ণ হারালো ২ কেশবপুরে সাংবাদিককে মা-রধরের পর পুলিশের হাতে সো-পর্দ, নাশ-কতা মাম-লায় গ্রেপ্তা-র দেখিয়ে আদালতের সো-পর্দ মধুপুরে ৭০-৮০ বছরের পুরোনো পথে বেড়া, চ-রম দু-র্ভোগে এলাকাবাসী বিশ্ব সেরিব্রাল পালসি দিবস উপলক্ষে অটিজম শিশুদের মাঝে প্রনোদনার চেক বি-তরণ

সলঙ্গায় আলিম ও এইচএসসিতে এগিয়ে যারা-পিছিয়ে যারা

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ১১৩ Time View

জি,এম স্বপ্না,সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের সলঙ্গা থানার বিভিন্ন কলেজ ও মাদ্রাসায় এবারের এইচএসসি ও আলিম পরীক্ষার ফলাফলে দেখা গেছে মিশ্র চিত্র।কিছু প্রতিষ্ঠান সন্তোষজনক ফলাফল করলেও কয়েকটি প্রতিষ্ঠানের ফলাফল আশানুরূপ হয়নি।আলিম পরীক্ষায় মাদ্রাসাগুলোর মধ্যে শীর্ষে রয়েছে সলঙ্গা ফাজিল ডিগ্রি মাদ্রাসা। অন্যদিকে,কলেজগুলোর মধ্যে এগিয়ে রয়েছে দাদপুর জি.আর ডিগ্রি কলেজ।
মাদ্রাসা সূত্রে জানা গেছে,সলঙ্গা ফাজিল ডিগ্রি মাদ্রাসা থেকে ৭৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৩ জন পাস করেছেন।জিপিএ-৫ পেয়েছেন দুজন। পাসের হার ৫৫ শতাংশ।ফলাফলে শীর্ষস্থান অর্জনে শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে।
মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা কে.এম আব্দুল মজিদ বলেন,আমাদের প্রত্যাশা ছিল ফলাফল আরও ভালো হবে। ভবিষ্যতেও শিক্ষার মান উন্নয়ন ও ভালো ফলাফল ধরে রাখতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব। এ জন্য সবার সহযোগিতা কামনা করছি।
অন্যদিকে,আমশড়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা থেকে কোনো পরীক্ষার্থী পাশ করতে পারেননি।আঙ্গারু পাঁচপীর ফাজিল ডিগ্রি মাদ্রাসায় ৯জনের মধ্যে ৪ জন,মুরাদপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসায় ৩ জন এবং গোলকপুর সিদ্দিকিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় ১জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।
কলেজ পর্যায়ে দাদপুর জি.আর ডিগ্রি কলেজ থেকে ১৬৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৪ জন পাস করেছেন।পাসের হার প্রায় ৩২.৭৩ শতাংশ।সলঙ্গা অনার্স ডিগ্রি কলেজ থেকে ৩৬৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৯ জন উত্তীর্ণ হয়েছেন।এ প্রতিষ্ঠানে জিপিএ-৫ পেয়েছেন ২জন।পাসের হার প্রায় ২১.৬৪ শতাংশ।
এ ছাড়া ফুলজোড় ডিগ্রি কলেজ থেকে ২৪৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৭ জন পাশ করেছেন।পাসের হার প্রায় ২৩.২৭ শতাংশ।সলঙ্গা মহিলা কলেজ থেকে ৩৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছেন ৬ জন। পাশের হার ১৬.৬৭ শতাংশ।
সামগ্রিক ফলাফলে সলঙ্গা ফাজিল ডিগ্রি মাদ্রাসা ও দাদপুর জি.আর ডিগ্রি কলেজ তুলনামূলকভাবে এগিয়ে থাকলেও কয়েকটি প্রতিষ্ঠানের নিম্ন পাশের হার শিক্ষার মানোন্নয়নে আরও কার্যকর উদ্যোগ নেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin