মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :-
রাজশাহীর গোদাগাড়ীর এনসিপির আহ্বায়ক জিয়াউর রহমানকে গ্রেফ-তার করেছেন পুলিশ মোহনপুরে মাশরুম চাষের উ-জ্জ্বল সম্ভাবনা ফলের বাগান ব-দলে দিয়েছে কৃষি উদ্যোক্তা বেলালের জীবন সুনামগঞ্জে সামাজিক নিরীক্ষার ফলাফল জেলা প্রশাসকেহর কাছে হ-স্তান্তর পঞ্চগড়ে অবহেলায় ধ্বং/সের মুখে সোনাহারের জমিদার বাড়ি, সংরক্ষণে জোর দাবি নীলফামারীতে পুলিশের টিআরসি নিয়োগের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন চৌদ্দগ্রামে পিকআপের ধা/ক্কায় প্রা/ণ হারালো ২ কেশবপুরে সাংবাদিককে মা-রধরের পর পুলিশের হাতে সো-পর্দ, নাশ-কতা মাম-লায় গ্রেপ্তা-র দেখিয়ে আদালতের সো-পর্দ মধুপুরে ৭০-৮০ বছরের পুরোনো পথে বেড়া, চ-রম দু-র্ভোগে এলাকাবাসী বিশ্ব সেরিব্রাল পালসি দিবস উপলক্ষে অটিজম শিশুদের মাঝে প্রনোদনার চেক বি-তরণ

যশোরে বিজিবির অভি-যানে প্রায় ২৮ লাখ টাকার ভারতীয় মালামাল জ-ব্দ

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ৯৮ Time View

​আজিজুল ইসলামঃ যশোর সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ২৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

​শনিবার (৩১ অক্টোবর ২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধীনস্থ বেনাপোল আইসিপির একটি টহলদল সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।

​অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২০৫টি শাড়ী, ১০৬টি কম্বল, ৯১টি চাদর, ১০ প্যাকেট ফুসকা, সাড়ে ৬ কেজি কিসমিস, ৬২০টি চকলেট এবং ৭৯৮টি বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী আটক করা হয়। জব্দকৃত এসব চোরাচালানী মালামালের মোট বাজারমূল্য ২৮ লাখ সাতচল্লিশ হাজার (২৮,৪৭,০০০) টাকা।

​এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের উদ্দেশ্যে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে চোরাচালান রোধ করা হচ্ছে।

​সীমান্তের সুরক্ষায় এবং অবৈধ চোরাচালান দমনে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম ও কঠোর নজরদারি সবসময় অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin