শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম :-
গোদাগাড়ীতে তুরীধামে নরোত্তম দাসের তিরোভাব মহোৎসব শুরু হয়েছে- সাধু-সন্ন্যাসীদের উপচেপড়া ভীড় নড়াইলে পুলিশের অভিযানে ইজিবাইক চো-রচক্রের সক্রিয় তিন সদস্য গ্রে-প্তার এমপি কলিম উদ্দিন আহমেদ মিলনের হাত ধরে বাংলাবাজারকে মডেল ইউনিয়ন গড়তে চান আব্দুল আজিজ গোদাগাড়ীতে পদ্মায় অ-স্তিত্ব সংকটে ইলিশ বাঘাইড় ফলি পাঙ্গাস রিঠা ঝাঁকে ঝাঁকে ধ-রা পড়ছে সাংবদিকতা এক সময়ে ছিল সত্য প্রকাশের সাহসী মাধ্যম এখন নেতার ব্যক্তিগত মুখপাত্র ঘাগড়া ইউনিয়নের শিক্ষা ও সামাজিক উন্নয়নে চেয়ারম্যান হতে চান মামুন মন্ডল বরিশালে জাহাজের ধা-ক্কায় পাঁচটি স্পিডবোড ডুবি *জাহাজের তলা ফেঁটে ভিজে গেছে গম বরিশালের বাবুগঞ্জে এবার নারী ভু-য়া চিকিৎসকের সন্ধান, দেড় লাখ টাকা জ-রিমানা ময়মনসিংহ সদরে জেলা প্রশাসক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত দেবীগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

লালমোহন ইউনিয়নে মেম্বার পদপ্রার্থী ফোরকানের সমর্থনে উঠান বৈঠক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ৩২ Time View

লালমোহন (ভোলা) প্রতিনিধি:

ভোলার লালমোহন উপজেলার লালমোহন ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মেম্বার পদপ্রার্থী মো. ফোরকানের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে কালা মিয়া বাড়ির উদ্যোগে আয়োজিত এ উঠান বৈঠকে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় বাসিন্দারা অংশগ্রহণ করেন।

বৈঠকে মেম্বার পদপ্রার্থী মো. ফোরকান এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন এবং বলেন বলেন, আমি আপনাদেরই সন্তান। গভীর রাতেও যখন আপনাদের বিপদে-আপদে ডাক পেয়েছি, সাধ্যমতো ছুটে গিয়ে পাশে দাঁড়িয়েছি। নির্বাচিত হলে ৭ নম্বর ওয়ার্ডকে মাদক, চাঁদাবাজি ও অন্যায়-অবিচারমুক্ত রাখতে কাজ করব। কোনো ধরনের টাকা-পয়সা ছাড়াই সম্পূর্ণ বিনা খরচে নিরপেক্ষ ও ন্যায়সংগত সালিশের ব্যবস্থা করব। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ সরকারি সব সুযোগ-সুবিধা প্রকৃত মানুষের কাছে পৌঁছে দিতে আন্তরিকভাবে কাজ করব। দল-মত নির্বিশেষে সকলের অধিকার ও মর্যাদা রক্ষা করে এলাকার উন্নয়ন এবং মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের দোয়া, ভালোবাসা ও সমর্থন নিয়ে আমি এগিয়ে যাবো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin