সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম :-
মুক্তাগাছায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি বিষয়ে ত্রৈমাসিক স-মন্বয় সভা অনুষ্ঠিত মধুপুরের বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও থানা প-রিদর্শন করলেন জেলা প্রশাসক আবু সাঈদ ‎রুমাতে ম্রংক্ষ্যং পাড়া ব্যাপ্টিস্ট চার্চের গীর্জার  উদ্বোধন আগাম প্র-স্তুতির ধামইরহাটে আড়ানগর ইউনিয়ন পরিষদে বিএনপির চেয়ারম্যান প্রা-র্থী শামীম কবির মিল্টন কাশিয়ানীতে এক বিএনপি নেতা সহ ২ কথিত সাংবাদিকের নামে চাঁ-দাবাজির মা-মলা এসআরবি- ৮ এর অ-ভিযানে প্রতিবন্ধী নারীকে ধর্ষ-ণের অভিযোগে গ্রে-ফতার ১ জন সিরাজদিখানে বছরের পর বছর ভোগান্তি, গুদা-রা ঘাটে সেতু নির্মাণের দাবি ময়মনসিংহের অষ্টধারে গ্রাম আদালত বিষয়ক ভিডিও প্রদর্শনী, নাটিকা ও কুইজ প্রতিযোগিতা অ-নুষ্ঠিত পারিবারিক শিক্ষা থেকে তা-মাক নিয়ন্ত্রণ প্রতিহ-ত করতে হবে-রুকুনোজ্জামান ডাকসু ভিপি সাদিক কায়েমের গ্রামের বাড়িতে অ-গ্নিসংযোগ, ঘটনাস্থল পরিদর্শনে ওয়াদুদ ভূঁইয়া এমপি

ক্ষেতলালে জু-য়ার আসর থেকে ৫ জন গ্রে-প্তার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ৫২ Time View

মোঃ দেলোয়ার হোসেন বাবু ।।
স্টাফ রিপোর্টার ।।

জয়পুরহাটের ক্ষেতলালে জুয়ার আসরে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় জুয়া খেলার তাস, নগদ টাকা ও দুটি স্মার্টফোন জব্দ করা হয়।

মঙ্গলবার (২৭ অক্টোবর) গভীর রাতে উপজেলার আলমপুর ইউনিয়নের ধামসুন্ডা-মোলামগাড়ী থেকে শিবপুরগামী সড়কের পাশে নির্মাণাধীন এমটি শিবপুর বীজ হিমাগারের শ্রমিকদের শয়নকক্ষে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, নীলফামারী জেলার জলঢাকা উপজেলার চ্যাংমারী (ডাঙ্গাপাড়া) গ্রামের এহিয়ার ছেলে মো. মনিরুজ্জামান (২৭), মহিদুল ইসলামের ছেলে মো. ইমরান হোসেন (২২), মফিজুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (২০), সিদ্দিক হোসেনের ছেলে মো. মুরাদ হোসেন (২০) ও হাসু মিয়া (২৪)। তাঁরা সবাই নীলফামারীর জলঢাকা উপজেলার বাসিন্দা।

পুলিশ আরো জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই শয়নকক্ষে অভিযান চালানো হয়। এ সময় জুয়া খেলার তাস, নগদ টাকা ও দুটি স্মার্টফোন জব্দ করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে যান।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin