মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম :-
রাজশাহীর গোদাগাড়ীর এনসিপির আহ্বায়ক জিয়াউর রহমানকে গ্রেফ-তার করেছেন পুলিশ মোহনপুরে মাশরুম চাষের উ-জ্জ্বল সম্ভাবনা ফলের বাগান ব-দলে দিয়েছে কৃষি উদ্যোক্তা বেলালের জীবন সুনামগঞ্জে সামাজিক নিরীক্ষার ফলাফল জেলা প্রশাসকেহর কাছে হ-স্তান্তর পঞ্চগড়ে অবহেলায় ধ্বং/সের মুখে সোনাহারের জমিদার বাড়ি, সংরক্ষণে জোর দাবি নীলফামারীতে পুলিশের টিআরসি নিয়োগের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন চৌদ্দগ্রামে পিকআপের ধা/ক্কায় প্রা/ণ হারালো ২ কেশবপুরে সাংবাদিককে মা-রধরের পর পুলিশের হাতে সো-পর্দ, নাশ-কতা মাম-লায় গ্রেপ্তা-র দেখিয়ে আদালতের সো-পর্দ মধুপুরে ৭০-৮০ বছরের পুরোনো পথে বেড়া, চ-রম দু-র্ভোগে এলাকাবাসী বিশ্ব সেরিব্রাল পালসি দিবস উপলক্ষে অটিজম শিশুদের মাঝে প্রনোদনার চেক বি-তরণ

ভৈরবপাশা ইউনিয়ন পরিষদে প্রশাসকের বিদায় ও বরণ অনুষ্ঠান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ৪৬ Time View

মোঃ নাঈম মল্লিক,
ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির নলছিটি উপজেলার ১ নম্বর ভৈরবপাশা ইউনিয়ন পরিষদে বিদায়ী প্রশাসক মো. আহিদুল ইসলামকে বিদায় এবং নবাগত প্রশাসক মো. খায়রুল ইসলামকে বরণ করে নিতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলবার (২৭ অক্টোবর) অনুষ্ঠিত এ আয়োজনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষাবিদ ও ইউনিয়ন পরিষদের সদস্যরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। এ ছাড়া উপস্থিত ছিলেন ভৈরবপাশা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি ও মাটিভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহসিন আলী মৃধা (রুনু), ইউনিয়ন বিএনপির সহসভাপতি মো. বেল্লাল মৃধা, ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সহসভাপতি ও ভৈরবপাশা ইউনিয়ন বিএনপির ১ নম্বর সদস্য আজিজুর রহমান বশির, নলছিটি উপজেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি ও ভৈরবপাশা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মো. ইউসুফ আলী, পশ্চিম প্রেমহার যুব সংগঠনের সাধারণ সম্পাদক ও সাংবাদিক মো. সাব্বির আহমেদ এবং ১ নম্বর ইউনিয়ন ছাত্রদলের নেতা মো. নাইম মৃধাসহ ইউনিয়ন পরিষদের নয়জন সদস্য।

অনুষ্ঠানে বিদায়ী প্রশাসক মো. আহিদুল ইসলামের দায়িত্ব পালনকালীন কার্যক্রম ও জনসেবামূলক ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। স্থানীয় পর্যায়ে মানুষের সঙ্গে তাঁর সুসম্পর্ক এবং দায়িত্ব পালনের অভিজ্ঞতার বিষয়গুলো তুলে ধরে তাঁর ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন উপস্থিত ব্যক্তিরা।

এ সময় নবাগত প্রশাসক মো. খায়রুল ইসলামকে স্বাগত জানানো হয়। ইউনিয়নের উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নেওয়া, নাগরিক সেবা সহজলভ্য করা এবং সাধারণ মানুষের সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও ইউনিয়ন পরিষদের সদস্যদের উপস্থিতিতে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠানটি শেষ হয়।

অনুষ্ঠানটির আয়োজন করে ১ নম্বর ভৈরবপাশা ইউনিয়ন পরিষদ, নলছিটি, ঝালকাঠি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin