মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম :-
রাজশাহীর গোদাগাড়ীর এনসিপির আহ্বায়ক জিয়াউর রহমানকে গ্রেফ-তার করেছেন পুলিশ মোহনপুরে মাশরুম চাষের উ-জ্জ্বল সম্ভাবনা ফলের বাগান ব-দলে দিয়েছে কৃষি উদ্যোক্তা বেলালের জীবন সুনামগঞ্জে সামাজিক নিরীক্ষার ফলাফল জেলা প্রশাসকেহর কাছে হ-স্তান্তর পঞ্চগড়ে অবহেলায় ধ্বং/সের মুখে সোনাহারের জমিদার বাড়ি, সংরক্ষণে জোর দাবি নীলফামারীতে পুলিশের টিআরসি নিয়োগের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন চৌদ্দগ্রামে পিকআপের ধা/ক্কায় প্রা/ণ হারালো ২ কেশবপুরে সাংবাদিককে মা-রধরের পর পুলিশের হাতে সো-পর্দ, নাশ-কতা মাম-লায় গ্রেপ্তা-র দেখিয়ে আদালতের সো-পর্দ মধুপুরে ৭০-৮০ বছরের পুরোনো পথে বেড়া, চ-রম দু-র্ভোগে এলাকাবাসী বিশ্ব সেরিব্রাল পালসি দিবস উপলক্ষে অটিজম শিশুদের মাঝে প্রনোদনার চেক বি-তরণ

মোহনপুরে অ-বৈধভাবে সার বিক্রির অ-পরাধে ব্যবসায়ীর জ-রিমানা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ৪১ Time View

আলিফ হোসেন।।
তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহীর তানোরের সীমান্তবর্তী মোহনপুরে অবৈধভাবে সার সংগ্রহ ও বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৬ অক্টোবর) বিকালে উপজেলার কামারপাড়া বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।জরিমানাপ্রাপ্ত ব্যবসায়ীর নাম আবু সাঈদ। তিনি কামারপাড়া বাজারের মেসার্স ভাই ভাই ট্রেডার্সের স্বত্বাধিকারী। জানা গেছে, তিনি সকল প্রকার বালাইনাশকের খুচরা বিক্রেতা হলেও অবৈধভাবে সার সংগ্রহ করে বিক্রি করছিলেন। এ ঘটনায় সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ১২ ধারায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিন অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কমরুল ইসলাম। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহিমা বিনতে আখতার।
অন্যদিকে স্থানীয়রা বলছে,এটা গুরু পাপে লঘু দন্ড।কারণ দীর্ঘদিন যাবত সে এই অবৈধ কারবার করে আসছে।তার লাইসেন্স বাতিলসহ তার জেল-জরিমানা দেয়া হলে অন্যরা নিরুৎসাহিত হতো।কারণ এক ট্রাক (২০০ বস্তা) সার কালোবাজারে বিক্রি করতে পারলে কমপক্ষে ৬০ হাজার টাকা লাভ,ফলে ৬০ হাজার টাকা মুনাফা করে ১৫ হাজার টাকা জরিমানা দেয়া তার অপরাধের কাছে অতি নগন্য শাস্তি। যে কারণে কামারপাড়া বাজারে অবৈধ সার বাণিজ্যে বন্ধ হচ্ছে না।
এদিকে কামারপাড়া বাজারের বিএডিসির সার ডিলার রূপালী বাংলা এন্টারপ্রাইজ এবং মেসার্স ফ্রেন্ড ট্রেডার্স কৃষককে টিএসপি সার দিচ্ছে না এবং ৬০ টাকা মূল্যের জিপসার বাধ্যতামূলক ১০০ টাকা নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে।#

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin