মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :-
রাজশাহীর গোদাগাড়ীর এনসিপির আহ্বায়ক জিয়াউর রহমানকে গ্রেফ-তার করেছেন পুলিশ মোহনপুরে মাশরুম চাষের উ-জ্জ্বল সম্ভাবনা ফলের বাগান ব-দলে দিয়েছে কৃষি উদ্যোক্তা বেলালের জীবন সুনামগঞ্জে সামাজিক নিরীক্ষার ফলাফল জেলা প্রশাসকেহর কাছে হ-স্তান্তর পঞ্চগড়ে অবহেলায় ধ্বং/সের মুখে সোনাহারের জমিদার বাড়ি, সংরক্ষণে জোর দাবি নীলফামারীতে পুলিশের টিআরসি নিয়োগের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন চৌদ্দগ্রামে পিকআপের ধা/ক্কায় প্রা/ণ হারালো ২ কেশবপুরে সাংবাদিককে মা-রধরের পর পুলিশের হাতে সো-পর্দ, নাশ-কতা মাম-লায় গ্রেপ্তা-র দেখিয়ে আদালতের সো-পর্দ মধুপুরে ৭০-৮০ বছরের পুরোনো পথে বেড়া, চ-রম দু-র্ভোগে এলাকাবাসী বিশ্ব সেরিব্রাল পালসি দিবস উপলক্ষে অটিজম শিশুদের মাঝে প্রনোদনার চেক বি-তরণ

সাভার ডিবি পুলিশের অভি-যানে ইয়া-বা ট্যাবলেটসহ ৪ জজ মাদ-ক ব্যবসায়ীকে গ্রে-ফতার

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ১৬৫ Time View

হেলাল শেখঃ ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে (এসআই) মোঃ শাহাদাৎ হোসেন সংগীয় অফিসার ও ফোর্সসহ ২৫/১০/২০২৬ইং তারিখ ১২:৩০ ঘটিকায় সাভার মডেল থানাধীন কলমা এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ১। মোসাঃ নিপা আক্তার ঢুলি (৫০), পিতা-মৃত ছমির উদ্দিন, স্বামী-আবুল কালাম, সাং-পশ্চিম আউকপাড়া, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা, ২। মোঃ রফিক (৪৮), পিতা-মৃত লালচাঁন শেখ, সাং-আউকপাড়া, থানা-আশুলিয়া, জেলা-ঢাকাদেরকে ১ কেজি গাঁজা যাহার মূল্য অনুমান ৩০,০০০/-(ত্রিশ হাজার) টাকা ও ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ (যাহার ওজন ১০ গ্রাম, মূল্য অনুমান ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা, তাদেরকে গ্রেফতার করেন।

পৃথক আরও একটি অভিযানে (এসআই) শেখ মফিজুর রহমান সংগীয় অফিসার ও ফোর্সসহ ২৫/১০/২০২৬ইং তারিখ ২০:০৫ ঘটিকায় সাভার মডেল থানাধীন উপজেলা মডেল মসজিদ এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ৩। মোঃ জহিরুল ইসলাম প্রকাশ জাহাঙ্গীর (৩২), পিতা-মৃত কাল্লু ওরফে কালু মিয়া,সাং-বলিয়ারপুর, (কাল্লু মিয়ার বাড়ি), থানা-সাভার মডেল, জেলা-ঢাকাকে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ (যাহার ওজন ০৫ গ্রাম, মূল্য অনুমান ১৫,০০০/- (পনের হাজার) টাকা গ্রেফতার করেন।

আরো একটি অভিযানে (এসআই) মনির হোসেন সংগীয় অফিসার ও ফোর্সসহ ২৫/১০/২০২৬ইং তারিখ ২২:৪৫ ঘটিকায় আশুলিয়া থানাধীন কবিরপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ৪। মোঃ ইমরান হোসেন (২২), পিতা-মৃত বাদল মৃধা, সাং-সোনাডাঙ্গা, (সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড এর পিছনে), থানা-সোনাডাঙ্গা, জেলা-কেএমপি খুলনা, এ/পি সাং-তেলি বাজার (সুরুজ মিয়ার বাড়ির ভাড়াটিয়া), থানা-আশুলিয়া, জেলা-ঢাকাকে ২০ (বিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ (যাহার ওজন ২ গ্রাম, মূল্য অনুমান ৬,০০০/- (ছয় হাজার) টাকা গ্রেফতার করেন। উল্লেখ্য যে, বর্ণিত ১ নং আসামী মোসাঃ নিপা আক্তার ঢুলি (৫০), বিরুদ্ধে ১ টি মাদক মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে ডিবি পুলিশ জানায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin