মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :-
রাজশাহীর গোদাগাড়ীর এনসিপির আহ্বায়ক জিয়াউর রহমানকে গ্রেফ-তার করেছেন পুলিশ মোহনপুরে মাশরুম চাষের উ-জ্জ্বল সম্ভাবনা ফলের বাগান ব-দলে দিয়েছে কৃষি উদ্যোক্তা বেলালের জীবন সুনামগঞ্জে সামাজিক নিরীক্ষার ফলাফল জেলা প্রশাসকেহর কাছে হ-স্তান্তর পঞ্চগড়ে অবহেলায় ধ্বং/সের মুখে সোনাহারের জমিদার বাড়ি, সংরক্ষণে জোর দাবি নীলফামারীতে পুলিশের টিআরসি নিয়োগের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন চৌদ্দগ্রামে পিকআপের ধা/ক্কায় প্রা/ণ হারালো ২ কেশবপুরে সাংবাদিককে মা-রধরের পর পুলিশের হাতে সো-পর্দ, নাশ-কতা মাম-লায় গ্রেপ্তা-র দেখিয়ে আদালতের সো-পর্দ মধুপুরে ৭০-৮০ বছরের পুরোনো পথে বেড়া, চ-রম দু-র্ভোগে এলাকাবাসী বিশ্ব সেরিব্রাল পালসি দিবস উপলক্ষে অটিজম শিশুদের মাঝে প্রনোদনার চেক বি-তরণ

সার্ভার জটিলতা কাটিয়ে বেনাপোল বন্দরে পুরোদমে আমদানি-রপ্তানি শুরু

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ৪৮ Time View

​আজিজুল ইসলাম, বেনাপোল: শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটির টানা আট দিন পর বেনাপোল স্থলবন্দরে আবারও পুরোদমে শুরু হয়েছে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম। শনিবার সীমিত পরিসরে বাণিজ্য চালুর চেষ্টা করা হলেও সার্ভার জটিলতায় তা ব্যাহত হয়। তবে সে দিন ম্যানুয়াল পদ্ধতিতে কিছু পচনশীল পণ্য খালাস করা হয়েছিল। পরবর্তীতে রোববার দুপুরের দিকে সার্ভার জটিলতা কেটে গেলে বন্দরের কার্যক্রম সম্পূর্ণ স্বাভাবিক হয়।

​বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক (ট্রাফিক) মো. রুহুল আমিন জানান, রোববার সকাল থেকেই কার্যক্রম চালুর প্রস্তুতি থাকলেও দুপুর ১২টা পর্যন্ত তা বন্ধ ছিল। এরপর দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভারত থেকে ৭৬টি ট্রাকে পণ্য আমদানি এবং বাংলাদেশ থেকে ৪১টি ট্রাকে পণ্য রপ্তানি করা হয়। এর আগে শনিবার ভারত থেকে ৬২টি ট্রাকে পণ্য আমদানি এবং বাংলাদেশ থেকে ৩৬টি ট্রাকে পণ্য রপ্তানি হয়েছিল।

​উল্লেখ্য, গত ১৭ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটির কারণে এই বন্দর দিয়ে দুদেশের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ ছিল। তবে এই পুরো সময়েও পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক ছিল।

​এদিকে টানা আট দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকায় সীমান্তের দুই পাশে দীর্ঘ পণ্যজটের সৃষ্টি হয়েছিল। তবে রোববার থেকে বন্দর ও কাস্টমসের সব কর্মকর্তা-কর্মচারী কাজে যোগ দেওয়ায় এবং প্রায় দুই হাজার হ্যান্ডলিং শ্রমিক অংশ নেওয়ায় সেই জট দ্রুত কমতে শুরু করেছে। বর্তমানে ব্যবসায়ী, সিঅ্যান্ডএফ এজেন্ট ও কাস্টমস কর্মকর্তারা পণ্য খালাস নিয়ে ব্যস্ত সময় পার করছেন এবং ব্যবসায়ীদের সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে বলে বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin