মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :-
রাজশাহীর গোদাগাড়ীর এনসিপির আহ্বায়ক জিয়াউর রহমানকে গ্রেফ-তার করেছেন পুলিশ মোহনপুরে মাশরুম চাষের উ-জ্জ্বল সম্ভাবনা ফলের বাগান ব-দলে দিয়েছে কৃষি উদ্যোক্তা বেলালের জীবন সুনামগঞ্জে সামাজিক নিরীক্ষার ফলাফল জেলা প্রশাসকেহর কাছে হ-স্তান্তর পঞ্চগড়ে অবহেলায় ধ্বং/সের মুখে সোনাহারের জমিদার বাড়ি, সংরক্ষণে জোর দাবি নীলফামারীতে পুলিশের টিআরসি নিয়োগের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন চৌদ্দগ্রামে পিকআপের ধা/ক্কায় প্রা/ণ হারালো ২ কেশবপুরে সাংবাদিককে মা-রধরের পর পুলিশের হাতে সো-পর্দ, নাশ-কতা মাম-লায় গ্রেপ্তা-র দেখিয়ে আদালতের সো-পর্দ মধুপুরে ৭০-৮০ বছরের পুরোনো পথে বেড়া, চ-রম দু-র্ভোগে এলাকাবাসী বিশ্ব সেরিব্রাল পালসি দিবস উপলক্ষে অটিজম শিশুদের মাঝে প্রনোদনার চেক বি-তরণ

ডিবি পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ তিনজন মা-দক ব্যবসায়ী গ্রেফতার

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ১৫৭ Time View

হেলাল শেখঃ ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম এর নেতৃত্বে (এসআই) শাহাদাৎ হোসেনের সংগীয় অফিসার ও ফোর্সসহ ২৪/১০/২০২৬ইং তারিখ রাত সাড়ে ৮টার দিকে সাভার মডেল থানাধীন কলমা জিনজিরা এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ১। মোঃ কোরবান আলী রুবেল (৩২), পিতা-আব্দুর রাজ্জাক ভূইয়া, সাং-মধুর হাইল্লা, থানা-নাগেশ্বরী, জেলা-কুড়িগ্রাম, এ/পি সাং-কলমা, জিনজিরা (ওসমানের বাড়ির ভাড়াটিয়া), থানা-সাভার মডেল, জেলা-ঢাকাকে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ (যাহার ওজন ০৫ গ্রাম, মূল্য অনুমান ১৫,০০০/- (পনের হাজার) টাকা গ্রেফতার করেন।

আরও একটি পৃথক অভিযানে এসআই (নিঃ) মনির হোসেন সংগীয় অফিসার ও ফোর্সসহ ২৪/১০/২০২৬ইং তারিখ ২২:৩০ ঘটিকায় আশুলিয়া থানাধীন টেংগুরি এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ২। মোঃ ইয়াছিন (৪০), পিতা-মৃত মহর উদ্দিন, সাং-সোনাপুর, থানা-মুক্তাগাছা, জেলা-ময়মনসিংহ, এ/পি সাং-কলতাসুতি নামাপাড়া, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা, ৩। আজাদ রহমান (৪৫), পিতা-মৃত আব্দুল গফফার, সাং-ব্রহ্মপুর, থানা-চিরিরবন্দর, জেলা-দিনাজপুর, এ/পি সাং-টেংগুরি পুকুরপাড় (আনিস এর বাড়ির ভাড়াটিয়া), থানা-আশুলিয়া, জেলা-ঢাকাদ্বয়কে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ (যাহার ওজন ০৫ গ্রাম, মূল্য অনুমান ১৫,০০০/- (পনের হাজার) টাকা গ্রেফতার করেন। উল্লেখ্য যে, বর্ণিত ২ নং আসামী মোঃ ইয়াছিন এর বিরুদ্ধে ১টি মাদক মামলা রয়েছে।

ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে ডিবি পুলিশ জানায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin