
কুমিল্লা প্রতিনিধি, তরিকুল ইসলাম তরুন,
কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক জনাব মোঃ মোস্তাক মিয়ার সভাপতিত্বে ২৫ অক্টোবর ২০২৬ তারিখে জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা পরিষদের কর্মকর্তা মোঃ গোলাম জাকারিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন নির্বাহী কর্মকর্তা জনাব রাবেয়া আসফার শায়মা, কুমিল্লার বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তারা, জেলা পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ এবং জেলা পরিষদ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।
সভায় জেলা পরিষদের সার্বিক কার্যক্রম, প্রশাসনিক বিষয়াদি এবং পরিষদের চলমান কার্যক্রম নিয়ে আলোচনা হয়।
সভায় উপস্থিত কর্মকর্তারা ও সদস্যরা জেলা পরিষদের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে নিজ নিজ দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। সভায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা শেষে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।