মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম :-
বানারীপাড়া প্রেসক্লাব সম্পাদক মোঘল সুমনের পিতার আজ ১৭তম মৃ-ত্যুবার্ষিকী স্বর্ণদ্বীপে স-শস্ত্র বাহিনীর যৌ/থ ম/হড়া সামরিক সরঞ্জামাদি পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী এসআরবি-৮ এর অভি-যানে কিশোরী ধ-র্ষণ মামলার পলা-তক প্রধান অভি-যুক্ত শাহিন গ্রে-ফতার রাজশাহীর গোদাগাড়ীর এনসিপির আহ্বায়ক জিয়াউর রহমানকে গ্রেফ-তার করেছেন পুলিশ মোহনপুরে মাশরুম চাষের উ-জ্জ্বল সম্ভাবনা ফলের বাগান ব-দলে দিয়েছে কৃষি উদ্যোক্তা বেলালের জীবন সুনামগঞ্জে সামাজিক নিরীক্ষার ফলাফল জেলা প্রশাসকেহর কাছে হ-স্তান্তর পঞ্চগড়ে অবহেলায় ধ্বং/সের মুখে সোনাহারের জমিদার বাড়ি, সংরক্ষণে জোর দাবি নীলফামারীতে পুলিশের টিআরসি নিয়োগের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন চৌদ্দগ্রামে পিকআপের ধা/ক্কায় প্রা/ণ হারালো ২

আশুলিয়ায় ফ্যাক্টরির জমি দ-খল নেয়ার সময় সাংবাদিক আলতাব হোসেনের ওপর স-ন্ত্রাসী হা-মলা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ১২১ Time View

হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার রশিদ মার্কেট এলাকায় একটি ফ্যাক্টরির কারখানার জায়গা জমি জোরপূর্বক দখলের সময় সাংবাদিক আলতাব হোসেনের উপর সন্ত্রাসী হামলা চালিয়েছে। এসময় মোটরসাইকেলের পিছনে থাকা সাংবাদিকের ভাইরাকেও পিটিয়ে আহত করে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর ২০২৬ইং) সকাল সাড়ে ৯ টার দিকে পেশাগত দায়িত্ব ও ব্যক্তিগত কাজে ঘটনাস্থলে উপস্থিত হওয়ার পরই সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন দৈনিক চৌকোস পত্রিকার স্টাফ রিপোর্টার আলতাব হোসেন। কর্তব্যরত অবস্থায় একজন গণমাধ্যমকর্মীর ওপর এমন নৃশংস হামলার ঘটনায় স্থানীয় সংবাদকর্মী এবং সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

জানা গেছে, আশুলিয়ার রশিদ মার্কেট এলাকায় একটি ফ্যাক্টরি দখলকে কেন্দ্র করে স্থানীয় কিছু সন্ত্রাসী ও দখলদার চক্র বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে। এই ঘটনার সময় দৈনিক চৌকস পত্রিকার স্টাফ রিপোর্টার আলতাব হোসেন সেখানে যান, তথ্য ও ছবি সংগ্রহের পূর্বে তাঁর ওপর চড়াও হয় এবং অতর্কিত নৃশংস হামলা চালায়। এ হামলায় তিনি গুরুতর আহত হন।
এদিকে, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকের ওপর এমন নৃশংস হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, এক যৌথ বিবৃতিতে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কোনো গণমাধ্যমকর্মীকে হামলা, হুমকি কিংবা ভয়ভীতি প্রদর্শনের শিকার হতে হবে-এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। হামলাকারী সন্ত্রাসীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও সচেতন মহল।

বিবাদী মোকলেছুর রহমান, কবির হোসেন শিশির, মোফাজ্জল হোসেন, মোঃ জালাল, মোঃ নাঈমসহ কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি এর কারণে তাদের বক্তব্য দেয়া সম্ভব হয়নি।

ভুক্তভোগী সাংবাদিক আলতাব হোসেন ও জিয়াউল প্রামানিক বলেন, আমরা কোনো দোষ করিনি, আমাদের উপর নৃশংস হামলা করে গুরুতর আহত করেছে যারা তাদের নামে আশুলিয়া থানায় মামলা করার জন্য অভিযোগ দায়ের করেছি, আর আমার অভিভাবকরা এখানে সিনিয়র ভাইদের সকলের সহযোগিতা চাই, দোষীরা যেইহোক না কেন তাদেরকে আটক করে আইনের আওতায় আনতে হবে।

এ বিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, সাংবাদিক আলতাব হোসেনের উপর হামলার ঘটনার অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin