শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম :-
নাগেশ্বরীতে জমি বি-রোধের জেরে গৃহবধূ ও দুই শিশুর ওপর হাম-লার অভি-যোগ স্বপ্ন পাবলিক স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশে অনুষ্ঠিত বিএমডিএর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আসাদুজ্জামানের ক-বর জিয়ারত পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দু-র্বৃত্তদের আ-গুনে ভ-স্মীভূত পাকা ধান, দি-শেহারা কৃষক আব্দুল জলিল এসআরবি এর যৌ-থ অ-ভিযানে উল্লাপাড়া থানার চাঞ্চল্যকর হ-ত্যা মামলার ৪ নাম্বার আ-সামি গ্রে-ফতার বাঁ-চতে চান সাংবাদিক এ রহমান মুকুল: কিডনি প্র-তিস্থাপনে প্রয়োজন ৫০ লাখ টাকা ঝালকাঠির নলছিটিতে এম খান লিমিটেড বৃত্তি পরীক্ষা শুরু পঞ্চগড় সীমান্তে অবৈ-ধ অ-নুপ্রবেশ ঠেকাতে সেক্টর কমান্ডার, আইসিপি তে বিভিন্ন সংস্থার সাথে ম-তবিনিময় ধুবিল ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক পদ-প্রার্থী মোস্তফা কামাল শাজাহানপুরে ফ্যাক্টরিতে কাজ করতে যাওয়ার পথে নারী শ্রমিক ধ-র্ষণের শিকার,ধ-র্ষক গ্রে-ফতার

পাইকগাছায় এক বছরে সড়ক দুর্ঘ-টনায় নিহ-ত ৮, আহ-ত ৪৯

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ৬০ Time View

ইমদাদুল হক,পাইকগাছা ( খুলনা)।।
খুলনার পাইকগাছায় গত এক বছরে সড়ক দুর্ঘটনায় ৮ জনের মৃত্যু এবং ৪৯ জন আহত হয়েছে। জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) পাইকগাছা উপজেলা শাখা সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান ও দুর্ঘটনা প্রতিরোধে করণীয় তুলে ধরে আয়োজিত সংবাদ সম্মেলনে সড়ক দুর্ঘটনার এমন চিত্র উঠে এসেছে।
২১ অক্টোবর বুধবার সকালে ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে ২০২৫ সালের ২০ অক্টোবর হতে ২০২৬ সালের ২০ অক্টোবর পর্যন্ত এলাকার সড়ক দুর্ঘটনার বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেন নিসচা উপজেলা শাখার সড়ক দুর্ঘটনা বিষয়ক সম্পাদক সাংবাদিক এসএম আলাউদ্দিন সোহাগ। নিসচা তথ্য অনুযায়ী গত এক বছরে অত্র উপজেলায় ছোট বড় ৬৩ টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে ৮ জনের মৃত্যু এবং ৪৯ জন আহত হয়।
প্রতিবেদনে সড়ক দুর্ঘটনার কারণ হিসেবে
বেপরোয়া গতিতে গাড়ি চালানো, চালকদের অসচেতনতা, বৈধ ড্রাইভিং লাইসেন্স ছাড়া যানবাহন চালানো, ট্রাফিক আইন অমান্য, ফিটনেসবিহীন যানবাহন চলাচল এবং সড়কের পাশে অবৈধভাবে হাটবাজার ও দোকানপাট বসানোর বিষয়গুলো তুলে ধরা হয়।
এ সময় সড়ক দুর্ঘটনা কমাতে ট্রাফিক আইন কার্যকরভাবে বাস্তবায়ন, চালকদের সচেতনতা বৃদ্ধি, বৈধ লাইসেন্স ও যানবাহনের ফিটনেস নিশ্চিত করা এবং সড়কের পাশের অবৈধ দখল ও প্রতিবন্ধকতা দূর করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সংবাদ সম্মেলনে নিরাপদ সড়ক নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, যানবাহনচালক ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। পাশাপাশি সড়ক দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর উদ্যোগ গ্রহণ ও জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।
সংগঠনের সভাপতি সাংবাদিক এইচ এম শফিউল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম ইলিয়াস হোসেনের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জি এম শুকুরুজ্জামান, রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাংবাদিক মিজানুর রহমান, নিসচা সিনিয়র সহ সভাপতি সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, অ্যাডভোকেট একরামুল ইসলাম, মো. হুরায়রা বাদশা, সাংবাদিক এসএম বাবুল আক্তার, স্নেহেন্দু বিকাশ, কাজী সোহাগ, জালাল উদ্দীন, আবু হানিফ মিলন ও ফরিদুল ইসলাম।
পরে নিসচা নেতৃবৃন্দ সড়ক দুর্ঘটনা প্রতিরোধে উপজেলা সদরে বিভিন্ন যানবাহন চালকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।

প্রেরকঃ
‎ইমদাদুল হক,
‎পাইকগাছা,খুলনা।
‎

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin