শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম :-
নাগেশ্বরীতে জমি বি-রোধের জেরে গৃহবধূ ও দুই শিশুর ওপর হাম-লার অভি-যোগ স্বপ্ন পাবলিক স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশে অনুষ্ঠিত বিএমডিএর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আসাদুজ্জামানের ক-বর জিয়ারত পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দু-র্বৃত্তদের আ-গুনে ভ-স্মীভূত পাকা ধান, দি-শেহারা কৃষক আব্দুল জলিল এসআরবি এর যৌ-থ অ-ভিযানে উল্লাপাড়া থানার চাঞ্চল্যকর হ-ত্যা মামলার ৪ নাম্বার আ-সামি গ্রে-ফতার বাঁ-চতে চান সাংবাদিক এ রহমান মুকুল: কিডনি প্র-তিস্থাপনে প্রয়োজন ৫০ লাখ টাকা ঝালকাঠির নলছিটিতে এম খান লিমিটেড বৃত্তি পরীক্ষা শুরু পঞ্চগড় সীমান্তে অবৈ-ধ অ-নুপ্রবেশ ঠেকাতে সেক্টর কমান্ডার, আইসিপি তে বিভিন্ন সংস্থার সাথে ম-তবিনিময় ধুবিল ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক পদ-প্রার্থী মোস্তফা কামাল শাজাহানপুরে ফ্যাক্টরিতে কাজ করতে যাওয়ার পথে নারী শ্রমিক ধ-র্ষণের শিকার,ধ-র্ষক গ্রে-ফতার

শাজাহানপুরে জমির সীমানা নিয়ে বিরোধে আম গাছ কাটতে গিয়ে হাম/লা, জিহ্বা ক/র্তনের অভিযোগ

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ৫২ Time View

মিজানুর রহমান মিলন,
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার শাজাহানপুরে জমির সীমানা নিয়ে বিরোধের জেরে আম গাছ কাটতে গিয়ে হামলার শিকার হয়েছেন এক ব্যক্তি। এ ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি ও তার শ্যালক।

ভুক্তভোগী মোঃ বাদশা মিয়া (৪৫) বাদী হয়ে শাজাহানপুর থানায় ১০ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২০ অক্টোবর ২০২৬ দুপুর ১২টার দিকে উপজেলার মাড়িয়া মধ্যপাড়া গ্রামে নিজের জমিতে থাকা একটি আম গাছ কাটতে যান বাদশা মিয়া। তার দাবি, পাশের জমির মালিকানা নিয়ে বিরোধ চলছিল। স্থানীয়ভাবে ৫ বার জমি পরিমাপ করা হয় এবং সালিশ বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী তিনি গাছ কাটার অনুমতি পান।

গাছ কাটা শুরু করলে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র ও লাঠি নিয়ে তার উপর হামলা চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়। হামলায় বাদীর মুখে ও জিহ্বায় গুরুতর আঘাত লাগে। তাকে বাঁচাতে তার স্ত্রী ও শ্যালক এগিয়ে আসলে তাদের উপরও হামলা করা হয়। এতে তার শ্যালকের হাতেও ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয়।

পরে স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বাদশা মিয়ার জিহ্বায় ৫টি সেলাই দেওয়া হয়েছে বলে অভিযোগে বলা হয়েছে। পরবর্তীতে অবস্থা গুরুতর হওয়ায় আবার শাজাহানপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

শাজাহানপুর থানার এস আই খোরশেদ আলম জানান, এ বিষয়ে উভয় পক্ষের একাধিক অভিযোগ হয়েছে শাজাহানপুর থানায়, ঘটনা স্থান প্রাথমিকভাবে পরিদর্শন করেছেন এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছেন, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin