শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম :-
নাগেশ্বরীতে জমি বি-রোধের জেরে গৃহবধূ ও দুই শিশুর ওপর হাম-লার অভি-যোগ স্বপ্ন পাবলিক স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশে অনুষ্ঠিত বিএমডিএর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আসাদুজ্জামানের ক-বর জিয়ারত পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দু-র্বৃত্তদের আ-গুনে ভ-স্মীভূত পাকা ধান, দি-শেহারা কৃষক আব্দুল জলিল এসআরবি এর যৌ-থ অ-ভিযানে উল্লাপাড়া থানার চাঞ্চল্যকর হ-ত্যা মামলার ৪ নাম্বার আ-সামি গ্রে-ফতার বাঁ-চতে চান সাংবাদিক এ রহমান মুকুল: কিডনি প্র-তিস্থাপনে প্রয়োজন ৫০ লাখ টাকা ঝালকাঠির নলছিটিতে এম খান লিমিটেড বৃত্তি পরীক্ষা শুরু পঞ্চগড় সীমান্তে অবৈ-ধ অ-নুপ্রবেশ ঠেকাতে সেক্টর কমান্ডার, আইসিপি তে বিভিন্ন সংস্থার সাথে ম-তবিনিময় ধুবিল ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক পদ-প্রার্থী মোস্তফা কামাল শাজাহানপুরে ফ্যাক্টরিতে কাজ করতে যাওয়ার পথে নারী শ্রমিক ধ-র্ষণের শিকার,ধ-র্ষক গ্রে-ফতার

কালমায় পূজামণ্ডপ পরিদর্শনে চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট এস.এম মিজানুর রহমান

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ৫০ Time View

লালমোহন (ভোলা) প্রতিনিধি:

ভোলার লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের পাঁচটি দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেছেন আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট এস এম মিজানুর রহমান।

সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যায় বিশাল মোটরসাইকেল বহর নিয়ে তিনি ইউনিয়নের সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় পূজামণ্ডপে উপস্থিত দর্শনার্থী ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন তিনি।

পূজামণ্ডপ পরিদর্শনকালে অ্যাডভোকেট এস এম মিজানুর রহমান বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার। ধর্ম, বর্ণ, জাতি ও সম্প্রদায়ের ভেদাভেদ ভুলে প্রত্যেক মানুষকে নিজ নিজ অবস্থান থেকে একে অপরের পাশে দাঁড়াতে হবে এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাই মিলে আনন্দ ও উৎসব ভাগাভাগি করে নেওয়াই আমাদের মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, বর্তমানের তুলনায় আগামীতে আরও সুন্দর, আনন্দমুখর ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপন করতে হবে। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপে আগত দর্শনার্থীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি সুন্দর সমাজ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।

এ সময় তিনি উপস্থিত সবার কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেন। পরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের মধ্য দিয়ে তাঁর কর্মসূচি শেষ হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin